Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল জার্মানি ও নেদারল্যান্ডস (FIFA World Cup)।
বড় জয় দুই দলের (FIFA World Cup)
২০২৬ ফিফা বিশ্বকাপ আসার আগে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে। এবার ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ইউরোপের দুই দেশ জার্মানি ও নেদারল্যান্ডস। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ জিতল নেদারল্যান্ডস ও জার্মানি। বড় জয়ের মধ্যে দিয়ে বিশ্বকাপের টিকিট কনফার্ম করল দুই দেশ (FIFA World Cup)।
গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ হারিয়েছে জার্মানি। লেরয় সানে জোড়া করেছেন। একটি করে গোল করেন সের্গে ন্যাব্রি, রিডল বাকু, আসান কুয়েদ্রাগোর ও নিক উয়োল্টেমাডে। সহজ জয়ে গ্রুপে শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নাগেলসমানের দল। আগামী বছর জার্মানি ২১তম বার বিশ্বকাপ খেলতে চলেছে আমেরিকার মাটিতে (FIFA World Cup)।
অপর দিকে গ্রুপ জি–তে লিথুয়ানিয়াকে ৪–০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে। তাদের হয়ে গোল করেন তিজানি রেইনডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডোনিয়েল মালেন। এই জয়ের ফলে বিশ্বকাপে অপরাজিত থেকে ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। এটি তাদের ১২তম বিশ্বকাপ।
আরও পড়ুন: Tom Cruise: টম ক্রুজ পেলেন সাম্মানিক অস্কার, হলিউডে উচ্ছ্বাস!
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে খেলবে মোট ৪৮ দল। ইতিমধ্যেই ৩৪টি দল জায়গা করে নিয়েছে মূল পর্বে। বাকি রয়েছে আরও ১৪টি জায়গা। ৪৮টি দলের মধ্যে ইউরোপ থেকে ১৬, আফ্রিকা থেকে ৯, এশিয়া থেকে ৮, কনমেবল থেকে ৬, কনকাকাফ থেকে ৬ ও ওশিয়ানিয়া থেকে ১টি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। বাকি দু’টি জায়গা আন্তঃমহাদেশীয় প্লে অফের মধ্যে দিয়ে ঠিক হবে।
আমেরিকা, কানাডা ও মেক্সিকো আয়োজক দেশ হিসাবে সরাসরি বিশ্বকাপ খেলবে। তিনটি দেশই রয়েছে কনকাকাফের মধ্যে। ইউরোপ থেকে সরাসরি জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও নেদারল্যান্ডস। এশিয়া থেকে বিশ্বকাপের মূলপর্বে উঠেছে জাপান, ইরান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডন, অস্ট্রেলিয়া, কাতার ও সৌদি আরব। আফ্রিকা থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও আইভরি কোস্ট। কনমেবল থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়া বিশ্বকাপে উঠেছে। ওশিয়ানিয়া থেকে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড (FIFA World Cup)।


