Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ সিরিজ জয় নিশ্চিত করেছে অজি শিবির। তারপরেই কামিন্সের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কামিন্সের (Pat Cummins)।
সিরিজ জিতেও কেন সরে দাঁড়াচ্ছেন কামিন্স? (Pat Cummins)
ইংল্যান্ড দলকে পরপর তিনটে ম্যাচ হারিয়ে অ্যাশেজ সিরিজ নিজেদের নামে করে নিল অস্ট্রেলিয়া। আবারও অজিভূমে অ্যাশেজ জিততে ব্যর্থ হলেন বেন স্টোকসরা। প্রথম দুই ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচও ৮২ রানে জিতে গেছে অজি শিবির। তবে তারপরেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া দল। চোট সরিয়ে এই ম্যাচে দলে ফিরেছিলেন কামিন্স। তবে আবার পরের ম্যাচে সরে দাঁড়াচ্ছেন তিনি। রবিবার ম্যাচ শেষে তেমনই ইনিজিট দিলেন এই তারকা পেসার। শুধু তাই নয় চোটের জন্য পরের ম্যাচে খেলতে পারবেন না নাথান লায়নও (Pat Cummins)।
চোটের জন্য জুলাই মাস থেকে মাঠের বাইরে ছিলেন প্যাট কামিন্স। প্রথম দুই ম্যাচে তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। তবে তৃতীয় টেস্টে ফেরেন এবং দলকে নেতৃত্ব দেন কামিন্স। দুই ইনিংস মিলিয়ে নিলেন ৬ উইকেট। তবে সিরিজ জয় নিশ্চিত করেই চাওতুর্থ টেস্ট খেলার ঝুঁকি এড়িয়ে যেতে চাইছেন এই তারকা পেসার। ম্যাচ শেষে নিজেই এই কথা জানান তিনি।

কামিন্স বলেন, ‘যখন সিরিজ় জয় নিশ্চিত হয়নি, তখন ঝুঁকি নিয়েছিলাম। দলের জন্য নিজেকে নিংড়ে দিতে প্রস্তুত ছিলাম। তবে এখন অযথা ঝুঁকি নিতে চাই না। আমার মনে হয় না, মেলবোর্নে চতুর্থ টেস্টে আমি খেলব বলে। সিডনিতে শেষ ম্যাচে কী হবে, সেটা নিয়ে এখনই ভাবছি না।’
আরও পড়ুন: Mamata Banerjee: মমতার মঞ্চে মাইক বিভ্রাট, “অ্যাকশন নেব” বললেন মুখ্য়মন্ত্রী!
অসুস্থতার জন্য তৃতীয় টেস্টে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে দেন স্টিভ স্মিথ। তবে মেলবোর্নে দলে ফিরতে পারেন তিনি। নেটে প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে তাঁকে। কামিন্স না থাকলে দলকে নেতৃত্বও দেবেন। স্মিথ ফিরলে বাদ পড়তে পারেন জশ ইংলিশ।
এর সাথে আরও ইটা ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয়মাতছে বাদ পড়ার পর আবার তৃতীয় ম্যাচে ফেরেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। তবে বাউন্ডারি লাইনের ধরে ফিল্ডিং করার সময়ে চোট পান তিনি। পরে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। স্ক্যানের জন্যও নিয়ে যাওয়া হয়। মেলবোর্নে তাঁর খেলার সম্ভাবনাও ক্ষীণ। প্যাট কামিন্স তেমনই ইঙ্গিত দিলেন (Pat Cummins)।


