Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগের সপ্তাহের দুই ট্রেডিং সেশনের ধারাই বজায় থাকবে এই সপ্তাহে (Gift Nifty)?
যুদ্ধের ক্ষতে রক্তাক্ত দালাল স্ট্রিট (Gift Nifty)
‘যুদ্ধ কেন হয় গো রাজা? যুদ্ধ কেন হয়?’ এই গানের লাইনের অর্থ সহজ বা একমুখী হলেও এর বোঝার ক্ষমতা কম। যুদ্ধের আঁচ যে শুধুমাত্র যুদ্ধরত দেশের ক্ষতি করে তা নয়। সেই ক্ষতি সমগ্র বিশ্বের বা মানবজাতির। প্রকৃতির কথা আর আলাদা করে কিছুই বলার নেই কারণ সেটা বহুদিন ধরেই আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত। আর্থিক থেকে মানবিক ক্ষতি, দুইই যুদ্ধের অন্যতম নির্ধারিত ফলাফল। যে পক্ষই জিতুক হেরে যায় মানব সভ্যতা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে এবার সংকট সেই মানব সভ্যতাই (Gift Nifty)।
আগের সপ্তাহের দুই ট্রেডিং সেশনে ধাক্কা খাবার পর এই সপথেও সেই ধারাই বজায় থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সফল না হওয়ায় এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আবার বাজারে চিন্তার ভাঁজ। যার ফলে সোমবার বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। এর প্রভাব থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারেনি দালাল স্ট্রিট।
গত সপ্তাহের শেষ দুই ট্রেডিং সেশনেও পয়েন্ট কমেছিল দেশের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। শুক্রবার সেনসেক্স কমেছিল ৫১৬ পয়েন্ট এবং নিফটি৫০ কমেছিল ১৫১ পয়েন্ট। এই সপ্তাহেও ধাক্কা খাবার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছেন বিশ্লেষকদের একাংশ (Gift Nifty)।
সোমবার গিফট নিফটি-তে বড় অঙ্কের পতনের আশঙ্কা রয়েছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সূচক কমেছে ১৭১.৫০ পয়েন্ট। এর ফলে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শেষ ক্লোজিংয়ের থেকেও লোয়ার পয়েন্টে পথচলা শুরু করবে দালাল স্ট্রিট। সেই সঙ্গে ইন্ডিয়া ভিক্স ইনডেক্স যা বাজারে ভয়ের পরিবেশ থাকার পরেও ১.৩ শতাংশ বেড়ে ১৬.৮৪-এ পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে মিক্সড রিয়্যাকশন দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে কোন কোন স্টকে নজর রাখবেন জেনে নিন।
আরও পড়ুন: Maharashtra: মেলায় নাগরদোলার ব্যবসা করতে গিয়ে ভিন রাজ্যে খুন বাংলার ব্যবসায়ী!
- মেট্রোপলিস হেলথকেয়ার: এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। মেট্রোপলিস হেলথকেয়ারের দাম ৫৫৫ টাকা। এর টার্গেট প্রাইস ৬২০ টাকা এবং স্টপ লস ৫৩০ টাকা।
- ভারত ফর্জ লিমিটেড: এই সংস্থার স্টকের দাম ১৯৯৩ টাকা। এর টার্গেট প্রাইস ২১৭৫ টাকা এবং স্টপ লস ১৯৯০ টাকা।
- টিমকেন ইন্ডিয়া লিমিটেড: টিমকেন ইন্ডিয়া লিমিটেডের স্টক নিয়েও ইতিবাকক মনোভাব প্রয়াস করেছেন বিশ্লেষকরা। এই সংস্থার স্টকের দাম ৩৬০০ টাকা। এর টার্গেট প্রাইস ৩৮৯০ টাকা এবং স্টপ লস ৩৪৮০ টাকা (Gift Nifty)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


