Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর মরশুমে সোনা কেনার পরিকল্পনা (Gold Price) করছেন? তাঁদের জন্য স্বস্তির খবর। মঙ্গলবার, ১৩ অক্টোবর কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত দর অনুযায়ী, আগের দিনের তুলনায় ২২ ক্যারাট, ১৮ ক্যারাট এবং ৯৯৫ বিশুদ্ধতার সোনার দাম কমেছে। একই সঙ্গে সস্তা হয়েছে ৯৯৯ বিশুদ্ধতার রুপোও।
সোনার নতুন দর (Gold Price)
কমিটির তথ্য বলছে, ১২ অক্টোবর ২২ ক্যারাট (Gold Price) সোনার প্রতি গ্রামের বিক্রির দর ছিল ১৪,০৭৫ টাকা। মঙ্গলবার তা কমে হয়েছে ১৪,০৩০ টাকা। অর্থাৎ, প্রতি গ্রামে দাম কমেছে ৪৫ টাকা। সেই হিসাবে ১০ গ্রাম সোনা কিনলে আগের দিনের তুলনায় ৪৫০ টাকা কম খরচ হতে পারে।
১৮ ক্যারাট সোনার ক্ষেত্রেও দাম কমেছে। সোমবার প্রতি গ্রামের দর ছিল ১১,৫৫৫ টাকা। মঙ্গলবার তা নেমে দাঁড়িয়েছে ১১,৫২০ টাকায়। অর্থাৎ, প্রতি গ্রামে ৩৫ টাকা কমেছে দাম। ১০ গ্রামের হিসাবে সাশ্রয় ৩৫০ টাকা।
এদিকে, ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দামও প্রতি গ্রামে ১৪,৮১৬ টাকা থেকে কমে ১৪,৭৭০ টাকা হয়েছে।
রুপোর দামেও পতন
সোনার পাশাপাশি রুপোর বাজারেও দর কমেছে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি রুপোর দাম ১২ অক্টোবর ছিল ২,২৩,৮৪৩ টাকা। মঙ্গলবার তা কমে হয়েছে ২,২২,০৮৭ টাকা। অর্থাৎ, এক কেজিতে দাম কমেছে ১,৭৫৬ টাকা।
আরও পড়ুন: Kolkata Durga Puja: পুজোর ভিড় সামলাতে তৎপর কলকাতা পুলিশ, তৃতীয়া থেকেই বাড়তি নজরদারি
গয়না কেনার আগে সতর্কতা
মনে রাখতে হবে, এই দরগুলির সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত নেই। গয়নার মজুরি ও অন্যান্য খরচও চূড়ান্ত দাম বাড়াতে পারে। তাই কেনাকাটার আগে দোকানে বর্তমান দর যাচাই করে নেওয়া জরুরি।


