Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: Paytm-এর টার্গেট প্রাইস ১২৩% বাড়াল ব্রোকারেজ সংস্থা। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে ৩.৬ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর হয়েছিল ১ হাজার ৩৩৬ টাকা (Paytm Share)।
বাড়াল Paytm-এর টার্গেট প্রাইস (Paytm Share)
পেটিএম-এর পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশনস লিমিটেডের জন্য বড় পরিবর্তন আনল ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান স্যাচস। এই কোম্পানির শেয়ারের টার্গেট প্রাইস বৃদ্ধি করল ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফার্ম। আর এই খবর সামনে আসার পরেই শুক্রবারের শেষ ট্রেডিং সেশনে বিপুল হরে বৃদ্ধি পেল পেটিএম-এর শেয়ার দর। এই সংস্থার শেয়ার দর ৩.৬ শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৩৩৬ টাকা। ভবিষ্যতে এই সংস্থার শেয়ার দরের বৃদ্ধির সম্ভাবনার কথা ভেবে লগ্নিকারীরা এই স্টকে বড় অঙ্কের লগ্নি করেছেন, যার জেরে বেড়েছে এর শেয়ার দর (Paytm Share)।
এই ব্রোকারেজ সংস্থা পেটিএম-এর শেয়ারে ‘নিউট্রাল’ রেটিং সরিয়ে ‘বাই’ রেটিং দিয়েছে। এর পাশাপাশি ১২ মাসের টার্গেট প্রাইসও বড়মাত্রায় বাড়িয়েছে। পেটিএম-এর টার্গেট প্রাইস আগে ছিল ৭০৫ টাকা এখন এর টার্গেট প্রাইস বেড়ে হয়েছে ১ হাজার ৫৭০ টাকা। অর্থাৎ টার্গেট প্রাইস ১২৩ শতাংশ বাড়িয়েছে। গোল্ডম্যান স্যাচস অনুমান করছে, বুলিশ কন্ডিশনে এই সংস্থার শেয়ার দর ১ হাজার ৮৭০ টাকায় পৌঁছে যেতে পারে।

এই ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফার্ম মনে করছে সাম্প্রতিক কয়েক বছরে একাধিক রেগুলেটরি হার্ডল পেরিয়েছে পেটিএম-এর স্টক। তবে সেগুলোকে এখন পিছনে ফেলে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এর শেয়ার দর। বরং এই সংস্থার ফিনানশিয়াল রিপোর্ট স্ট্রং হয়েছে সাম্প্রতিক অতীতে। আগামী ২-৩ বছরেও পেটিএম-এর বার্ষিক রেভিনিউ ২০-২৫ শতাংশ বাড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: Sealdah Division: রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা, ছুটির দিনেও মিলবে অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা
গত ১ মাসে পেটিএম-এর শেয়ার দর বেড়েছে মাত্র দেড় শতাংশ। তবে দীর্ঘমেয়াদে এই সংস্থার স্টোক থেকে আকর্ষণীয় রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। এই স্টকের বৃদ্ধি পেয়েছে গত ৬ মাসে ৫৬ শতাংশ। এক বছরে তা বেড়েছে ৪৩ শতাংশ। গত বছরে এই স্টক থেকে ৫২ হাজার শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা (Paytm Share)।
(কে টিভি বাংলা ডিজিটাল কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। বিনিয়োগ করার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)


