Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতের রায়ে টেক দুনিয়ায় বড় ধাক্কা। এক তরুণীর করা মামলায় জুরি বোর্ড মেটা (ফেসবুক, ইনস্টাগ্রাম) ও গুগল (ইউটিউব)-কে দোষী সাব্যস্ত করেছে(Google Meta)। অভিযোগ ছিল, তারা ইচ্ছাকৃতভাবে এমন প্ল্যাটফর্ম ডিজাইন করেছে যা তরুণ ব্যবহারকারীদের আসক্ত করে তোলে এবং তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আদালত ক্ষতিপূরণ হিসেবে ৩০ লক্ষ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে, যার ৭০ শতাংশ দেবে মেটা।
অভিযোগকারীর দাবি (Google Meta)
মামলাটি করেন ২০ বছর বয়সী ক্যালি। তিনি দাবি করেন, ছোটবেলা থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে তিনি ডিপ্রেশন, বডি ডিসমরফিয়া এবং আত্মহত্যার চিন্তায় ভুগেছেন। আদালতে তিনি জানান, লাইক ও ভিউয়ের নেশায় তিনি ঘণ্টার পর ঘণ্টা ফোনে কাটাতেন, যা তার পড়াশোনা ও ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে দেয়।
দাবি পাল্টা দাবি
বাদীপক্ষের আইনজীবীরা বলেন, মেটা ও গুগল আগে থেকেই জানত যে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য ক্ষতিকর। তবুও তারা ‘ইনফিনিট স্ক্রল’ ও অ্যালগরিদমিক সাজেশনের মতো ফিচার ব্যবহার করে ব্যবহারকারীদের আটকে রাখে। অন্যদিকে, সংস্থাগুলির দাবি মানসিক স্বাস্থ্য একটি জটিল বিষয়, একে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ওপর দোষ চাপানো ঠিক নয়।

“ল্যান্ডমার্ক” রায় (Google Meta)
এই রায়কে “ল্যান্ডমার্ক” বলা হচ্ছে, কারণ এটি হাজারো অনুরূপ মামলার পথ খুলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘বেলওয়েদার ট্রায়াল’, যা ভবিষ্যতের রায়ের দিক নির্ধারণ করবে। ফলে মেটা ও গুগলের বিরুদ্ধে আরও অসংখ্য মামলা হতে পারে এবং তাদের প্ল্যাটফর্ম ডিজাইনে বড় পরিবর্তন আনতে বাধ্য করা হতে পারে।
আরও পড়ুন: Hormuz Ship: হরমুজে চলবে কাদের জাহাজ? ৫ বন্ধু রাষ্ট্রের নাম ঘোষণা ভারতের
কড়া নিয়মের আওতায় সোশাল মিডিয়া (Google Meta)
বিশেষজ্ঞদের সতর্কবার্তা এই রায় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে কড়া নিয়মের আওতায় আনতে পারে। সামগ্রিকভাবে, এটি বিগ টেকের জন্য এক বড় সতর্ক সংকেত, যেখানে ব্যবহারকারীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের প্রশ্নে আর আপস করা যাবে না।



