Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃন্দাবন থেকেই সুখবর জানালেন পর্দার কৃষ্ণ। খুব শীঘ্রই পরিবারে আসছে নতুন সদস্য (Gourab-Chintamani)। গৌরবের (Gourab Mondal) জন্মদিন (Birthday ) উপলক্ষে, চিন্তামণি (Chintamani Diana) দিলেন সুখবর। ২৫ শে মার্চ মঙ্গলবার অভিনেতা গৌরব মন্ডলের জন্মদিন। এই দিনই জানা গেল, তাঁদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
বৃন্দাবনে নতুন জীবন (Gourab-Chintamani)
আবারও খবরের শিরোনামে অভিনেতা গৌরব (Gourab-Chintamani)। তাঁর স্ত্রী চিন্তামণি ডায়ানা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি জানালেন, তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে। ওড়িশি নৃত্যশিল্পী চিন্তামণির সঙ্গে শ্রীকৃষ্ণ-রাধা লীলাভূমি বৃন্দাবনেই নতুন জীবন শুরু করেছেন অভিনেতা। একেবারে যেন রূপকথা। চুপিসারেই বিদেশিনীর গলায় মালা দিয়েছিলেন টেলি নায়ক। যদিও তাঁর রুশ প্রেমিকা চিন্তামণিকে কখনই আড়ালে রাখেননি। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয়।
নতুন সদস্য আসার অপেক্ষা (Gourab-Chintamani)
চলতি বছরেই জানুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা (Gourab-Chintamani)। এবার পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষা। আর এই সংবাদ দিয়ে গৌরবের জীবন সঙ্গী জানালেন, গৌরবের জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে?
আরও পড়ুন: Sunny Deol: দক্ষিণী ইন্ডাস্ট্রিকে দেখে বলিউডের শেখা উচিত! বিস্ফোরক সানি দেওল
কৃষ্ণের আশীর্বাদে আসছে গোপাল!
চিন্তামণি–গৌরব যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে দেখা যায়, দু’জনে রয়েছেন বৃন্দাবনের গাছের ছায়ায়। দু’জনেই সেজেছেন বৈষ্ণব রীতিতে। গৌরবের পরনে রয়েছে সাদা ধুতি। উর্ধাঙ্গে রয়েছে সাদা উত্তরীয়। চিন্তামণির পরনেও সাদা পোশাক। কপালে তিলক। তাঁরা যে বাবা-মা হতে চলেছেন, তা নাচের ভঙ্গিমাতেই প্রকাশ করলেন। স্পষ্ট বোঝা গেল, চিন্তামণির বেবি বাম্প। ভিডিওটি পোস্ট করে চিন্তামণি লেখেন, “কৃষ্ণের থেকে এর চেয়ে ভালো উপহার আর কি বা হতে পারে? তিনি আমাদের বৃন্দাবনে আশীর্বাদ করে গোপাল দিয়েছেন। যা আর লুকিয়ে রাখতে চাইছি না।”
আরও পড়ুন: Ahona Dutta: অহনার জীবনে বদল, ট্রেনিং দিচ্ছেন পোষ্যদের! কীভাবে কাটাচ্ছেন মাতৃত্বকালীন সময় ?
দু’জনকে মিলিয়ে দিয়েছে কৃষ্ণ প্রেম
গৌরব এবং চিন্তামণির এই ভিডিও দেখে স্পষ্ট যে, সন্তান আগমনের অপেক্ষায় এখন দিন গুনছেন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একটা সময় টলিউডে জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন অভিনেতা গৌরব মন্ডল। পর্দায় কৃষ্ণের ভূমিকায় বেশ নজর কেড়েছিলেন। অভিনেতার সঙ্গে সাক্ষাৎ হয় রাশিয়ার চিন্তামণির। কৃষ্ণ প্রেম মিলিয়ে দেয় তাঁদের। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর বিয়ে। চিন্তামণি ছোট থেকেই ভারতীয় শিক্ষা, সংস্কৃতিতে বেড়ে উঠেছেন। এমনকি ইসকনের আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজেতা ছিলেন তিনি। পরবর্তীকালে তিনি ডায়ানা থেকে হন শুধু চিন্তামণি। শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবনকে ভালোবেসে পাকাপাকি ভাবে থেকে যান ভারতে। শুধু তাই নয়, তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষাও নিয়েছেন।


