Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কোনও জোয়ার নেই, ভূমিকম্পের খবরও (Gujarat Mysterious Well) নেই। অথচ আচমকাই কুয়োর জল দুলছে আপনাআপনি। কখনও ধীরে ধীরে, আবার কখনও বেশ জোরে উথাল-পাতাল করছে জল। কিছুক্ষণ পর থেমেও যাচ্ছে সেই অস্বাভাবিক নড়াচড়া। ফের কিছু সময় পর একইভাবে শুরু হচ্ছে জল দোলা। এমনই রহস্যময় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের মোরবি তালুকার বীরপদ গ্রামে।
অদ্ভুত দৃশ্য (Gujarat Mysterious Well)
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়দের নজরে আসে (Gujarat Mysterious Well) এই অদ্ভুত দৃশ্য। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই কুয়োটিকে ঘিরে মানুষের ভিড় জমতে শুরু করে। আশপাশের এলাকা থেকেও বহু মানুষ ঘটনাটি নিজের চোখে দেখতে সেখানে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কুয়োর জল এমনভাবে নড়াচড়া করছে, যেন জোয়ারের সময় কোনও জলাশয়ের ঢেউ উঠছে। কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে।
নির্দিষ্ট কুয়োর জলই কেন বারবার দুলছে? (Gujarat Mysterious Well)
সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে অন্য জায়গায়। স্থানীয়দের বক্তব্য, আশপাশে একাধিক জলাশয় থাকলেও সেগুলির জলে এমন কোনও অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে না। শুধুমাত্র ওই নির্দিষ্ট কুয়োর জলই কেন বারবার দুলছে, তার কোনও স্পষ্ট ব্যাখ্যা এখনও মেলেনি।
আরও পড়ুন: Yuvashakti: পুজোর আগেই চালু হচ্ছে ‘যুবশক্তি’ পোর্টাল! কবে অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা?
ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে নানা মত শোনা যাচ্ছে। মোরবি ভূমিকম্পপ্রবণ বা সিসমিক এলাকার মধ্যে পড়ে। অতীতেও এই অঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। তাই কোনও ভূগর্ভস্থ সিসমিক কার্যকলাপের প্রভাবে এমনটা হতে পারে বলে মনে করছেন কিছু সচেতন নাগরিক। তবে এই মুহূর্তে সেটি শুধুই সম্ভাবনা। প্রশাসনের তরফে এখনও ঘটনার নির্দিষ্ট কারণ জানানো হয়নি। ফলে রহস্যময় এই কুয়োকে ঘিরে মানুষের কৌতূহল ক্রমেই বাড়ছে


