Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পিছন থেকে ধাওয়া করে আসা গাড়িটিকে (Gurugram Biker Attack) সতর্ক করাই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনল! গুরুগ্রামে এক মহিলা বাইকারকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি ‘কে টিভি বাংলা ডিজিটাল’।
বাইকারের নাম ও পরিচয় (Gurugram Biker Attack)
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই বাইকারের (Gurugram Biker Attack) নাম সিয়া। ইনস্টাগ্রামে ‘রেবেলউইলস সিয়া’ নামে তাঁর একটি পেজ রয়েছে, যেখানে নিয়মিত বাইক চালানোর বিভিন্ন মুহূর্তের ভিডিও পোস্ট করেন তিনি। সম্প্রতি সেখানেই গুরুগ্রামের ঘটনার বিবরণ দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।
ঠিক কী হয়েছিল? (Gurugram Biker Attack)
সিয়ার দাবি, রবিবার গল্ফ রোড থেকে কয়েকজন বাইকারের সঙ্গে বেরিয়েছিলেন তিনি। যাত্রাপথে একটি গাড়িতে থাকা কয়েকজন যুবক তাঁদের পিছু নিতে শুরু করেন। বারবার বাইকের অত্যন্ত কাছে চলে আসছিল গাড়িটি। এমনকি গাড়িতে থাকা ব্যক্তিরা তাঁকে উদ্দেশ করে আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য করেন বলেও অভিযোগ।
আরও পড়ুন: Lalbaugcha Raja Booking: লালবাগচা রাজার দর্শনে যাবেন? অনলাইন-অফলাইন টিকিট বুকিংয়ের পদ্ধতি জেনে নিন
পরিস্থিতি এড়াতে গাড়িটিকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন সিয়া। তাঁর দাবি, ওই যুবকদের আচরণ দেখে তাঁদের মদ্যপ বলে মনে হয়েছিল। এরপরেও গাড়িটি তাঁর বাইকের সঙ্গে পাল্লা দিতে থাকে। একসময় আচমকাই গাড়িটি তাঁর স্পোর্টস বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বাইক-সহ রাস্তায় ছিটকে পড়েন সিয়া। তাঁর বাইকটিও বেশ কিছুটা দূর পর্যন্ত রাস্তায় ঘষটে যায়।
সিয়ার অভিযোগ, দুর্ঘটনার পর গাড়িচালক নিজের দায় অস্বীকার করে উলটে তাঁকেই দোষী করার চেষ্টা করেন। ভিডিওটি প্রকাশ করে গুরুগ্রাম পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


