Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দেশজুড়ে শুরু গণেশ চতুর্থী (Lalbaugcha Raja Booking)। মহারাষ্ট্রের মুম্বইয়ে এই উৎসব ঘিরে ভক্তদের উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ লালবাগচা রাজা। ২০২৬ সালে গণেশ চতুর্থী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর গণেশ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। ইতিমধ্যেই ১১ সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে লালবাগচা রাজার এবারের মূর্তির প্রথম ঝলক।
চরণ স্পর্শের সুযোগ কখন? (Lalbaugcha Raja Booking)
লালবাগচা রাজার (Lalbaugcha Raja Booking) দর্শনে সাধারণ দর্শনের পাশাপাশি মুখ দর্শন এবং চরণ স্পর্শের সুযোগ থাকে। সাধারণ দর্শন সাধারণত ভোর ৫টা নাগাদ শুরু হয়, আর মুখ দর্শন ও চরণ স্পর্শের লাইনের সূচনা প্রায় সকাল ৬টা থেকে। তবে উৎসবের সময়ে ভিড় ও প্রশাসনিক ব্যবস্থার কারণে সময়সূচি বা প্রবেশের নিয়মে পরিবর্তন হতে পারে। তাই মুম্বই যাওয়ার আগে মণ্ডলের সরকারি ওয়েবসাইটে সর্বশেষ তথ্য দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভিআইপি দর্শনের নিয়ম (Lalbaugcha Raja Booking)
ভিআইপি দর্শনের জন্য অনলাইনে বুকিং করতে হলে লালবাগচা রাজার সরকারি ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন বুকিং পরিষেবা থেকে ‘দর্শন টিকিট বুকিং’ বেছে নিয়ে পছন্দের তারিখ, সময় এবং দর্শনের ধরন নির্বাচন করতে হবে। নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল এবং পরিচয়পত্রের তথ্য দেওয়ার পর UPI, নেট ব্যাঙ্কিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। বুকিং নিশ্চিত হলে মোবাইল বা ই-মেলে টিকিট পাঠানো হবে।

অফলাইনে বুকিংয়ের ক্ষেত্রে মুম্বইয়ের নির্দিষ্ট টিকিট কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরিচয়পত্র জমা দিয়ে টিকিটের আবেদন করতে হবে। উপলব্ধতা অনুযায়ী তারিখ ও সময় বেছে নিয়ে কাউন্টারে টাকা জমা দিতে হবে।
যাঁরা মুম্বই যেতে পারছেন না, তাঁরাও ঘরে বসে লালবাগচা রাজার দর্শন করতে পারবেন। সরকারি ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টাই লাইভ দর্শন এবং আরতির সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।


