Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar Controversy) বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে কংগ্রেস। তাঁর পদত্যাগের পাশাপাশি গ্রেপ্তারির দাবিও তুলেছে বিরোধী দলটি। সেই জ্ঞানেশ কুমারের সঙ্গেই বিয়েবাড়িতে এক ফ্রেমে দেখা গেল মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা অজয় সিংকে। ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনায় অস্বস্তি বেড়েছে কংগ্রেসের অন্দরেও।
কোন ছবিকে কেন্দ্র করে বিতর্ক? (Gyanesh Kumar Controversy)
সম্প্রতি প্রবীণ পুলিশ আধিকারিক (Gyanesh Kumar Controversy) উপেন্দ্র জৈনের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় সিং। সেখানেই তাঁর সঙ্গে ছিলেন জ্ঞানেশ কুমার এবং মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার নরেন্দ্র সিং তোমর। অনুষ্ঠানের একটি ছবি অজয় নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেন। আর সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক।
কংগ্রেসের দাবি (Gyanesh Kumar Controversy)
পরিস্থিতি সামাল দিতে রাজ্য কংগ্রেস দ্রুত জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar Controversy) বিরুদ্ধে বিক্ষোভের আয়োজন করে। দলের কর্মীরা তাঁর থাকার কথা রয়েছে এমন একটি হোটেলে পৌঁছলেও জানতে পারেন, ততক্ষণে শহর ছেড়ে চলে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। কংগ্রেসের দাবি, জ্ঞানেশ কুমার শহরে রয়েছেন, সে বিষয়ে তাদের কোনও তথ্য ছিল না।
অন্যদিকে, সংবাদমাধ্যমের কাছে অজয় সিং জানিয়েছেন, পুরো ঘটনাটিই ছিল আকস্মিক। উপেন্দ্র জৈনের সঙ্গে তাঁর প্রায় চার দশকের পরিচয়। সেই সূত্রেই বিয়েতে আমন্ত্রণ পেয়ে গিয়েছিলেন তিনি। সেখানে জ্ঞানেশ কুমার উপস্থিত থাকবেন, তা আগে থেকে জানতেন না বলেও দাবি করেছেন অজয়।
আরও পড়ুন: Anant Singh: রাজকীয় বিয়েতে হঠাৎ হুলস্থুল! থালা ছোড়াছুড়ি থেকে পদপিষ্ট হওয়ার আশঙ্কা!
তাঁর বক্তব্য, অনুষ্ঠানে গিয়ে প্রথমে নরেন্দ্র তোমরকে দেখতে পান। পরে জ্ঞানেশ কুমার আসেন। ছবি তোলা হলেও তাঁদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি। তবু এই ছবি ঘিরে বিজেপির আক্রমণের মুখে পড়তে পারে কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।


