Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর সময় সবার চুলের স্টাইল (Hair Care) যেন একেকটা আলাদা রূপ ধারণ করে। কেউ স্ট্রেটনিং করান, কেউ কার্ল করে সাজান। আবার অনেকেই পুজোর কাজে ব্যস্ত থাকায় তাড়াহুড়ো করে হেয়ার ড্রায়ারে চুল শুকোয়। সেই সঙ্গে মণ্ডপ থেকে মণ্ডপে ঘোরাঘুরি, ধোঁয়া-ধুলো আর শরীরের ঘাম মিশে চুলের অবস্থা একেবারেই কোমল হয়ে ওঠে। এসব সমস্যা থেকে বাঁচতে হলে পুজো মিটতেই চুলের বিশেষ যত্ন নেওয়া দরকার, না হলে চুলের অবস্থা আরও খারাপ হতে পারে।
চুল ভালোভাবে পরিষ্কার (Hair Care)
প্রথমেই নিয়মিত এবং ভালো মানের শ্যাম্পু ব্যবহার করে চুল ভালোভাবে (Hair Care) পরিষ্কার করা জরুরি। কারণ স্ক্যাল্প যদি পরিষ্কার এবং স্বাস্থ্যকর না থাকে, তাহলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই চুল ধোয়ার সময় ভালো করে মাথা ম্যাসাজ করতে হবে, এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের গোড়া মজবুত হবে। নিয়মিত মাথা ম্যাসাজ করলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে।

হেয়ার মাস্ক (Hair Care)
চুলের শুষ্কতা দূর করতে আজকাল হেয়ার মাস্ক ব্যবহার (Hair Care) বেশ জনপ্রিয়। হেয়ার মাস্ক চুলের গোড়ায় ভিটামিন ও মিনারেল পৌঁছে দেয়, ফলে চুল স্বাস্থ্যবান ও মসৃণ হয়। মাস্ক ব্যবহারের পর আধ ঘণ্টা অপেক্ষা করে তা ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। মাস্ক ধুয়ে ফেলার পর স্টিম ট্রিটমেন্ট করানো যেতে পারে, যা চুলের ডগা ফাটার সমস্যা দূর করে এবং চুলকে নরম ও মোলায়েম করে তোলে। এছাড়াও স্টিম ট্রিটমেন্ট চুল পড়ার সমস্যা কমাতেও সাহায্য করে।

কন্ডিশনার
শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার অপরিহার্য। কন্ডিশনার চুলের জট কমায়, চুলকে কোমল এবং উজ্জ্বল করে তোলে। তাই চুল ধোয়ার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে যেন চুল নরম থাকে এবং রুক্ষ না হয়।

আরও পড়ুন: Kolkata Metro: পুজোর কার্নিভালে বাড়তি মেট্রো পরিষেবা, রাতভর চলবে ট্রেন…
চুলের যত্নে আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা উচিত। যেমন, পুজোর সময় যতটা সম্ভব চুলে হিট ব্যবহার কমাতে হবে। স্ট্রেটনিং বা কার্লিংয়ের মতো স্টাইলিং কমদিন পরই করাই ভালো। এছাড়া রাসায়নিক ভিত্তিক চুল রং থেকে বিরত থাকা উচিত কারণ তা চুলকে আরও দুর্বল করে তোলে। হেয়ার ড্রায়ার ব্যবহার করার অভ্যাসও কমিয়ে আনা উচিত, কারণ অতিরিক্ত হিট চুলের শুষ্কতা এবং ক্ষতি বাড়ায়।

