Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন চলছিল (Hardik-Mahika)। তিনি কী সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন? এবার সেই জল্পনায় বড়সড় ইঙ্গিত দিলেন তিনি নিজেই। শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে মডেল মাহিকা শর্মার (Mahika Sharma) সঙ্গে একসঙ্গে দেখা গেল তাঁকে।
একসঙ্গে শহর ছাড়া (Hardik-Mahika)
সকালবেলা কালো পোশাকে রং মেলালেন হার্দিক ও মাহিকা (Hardik- Mahika )। দু’জনেই ছিলেন কালো পোশাকে। এক গাড়িতে চেপে আসেন মুম্বই বিমানবন্দরে। বিমান ধরার আগে পর্যন্ত মাহিকার পাশ ছাড়েননি হার্দিক। ২৪ বছরের ছোট প্রেমিকাকে আগলে রাখতেই যেন ব্যস্ত ছিলেন ভারতীয় অলরাউন্ডার।
প্রাক্তনের সঙ্গে কাটাছেঁড়া (Hardik-Mahika)
সম্প্রতি প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া চলছে হার্দিকের। সেই সময়েই শুরু হয় মাহিকার সঙ্গে তাঁর নাম জড়ানো। গ্যালারিতে মাহিকাকে একাধিক বার দেখা যায় হার্দিকের ম্যাচ চলাকালীন। কখনও তাঁকে গলা ফাটাতে দেখা গেছে হার্দিকের সমর্থনে, কখনও বা মাঠেই উপস্থিত থাকতে দেখা গেছে।
বয়সে অনেক ছোট
মাহিকা শর্মা (Mahika Sharma) বয়সে হার্দিকের থেকে প্রায় ২৪ বছর ছোট। তবে সেই বয়স যে তাঁদের সম্পর্কে কোনও প্রভাব ফেলেনি, তা শুক্রবারের দৃশ্যেই স্পষ্ট। এত দিন একসঙ্গে না দেখা গেলেও, আজকের অর্থাৎ শুক্রবার সকালে তাঁদের প্রকাশ্য উপস্থিতি চোখে পড়ে । এ যেন তাঁরা নিজেরাই নিজেদের সম্পর্কের কথা বলে দিচ্ছে।
সম্পর্কে সিলমোহর?
হার্দিক বা মাহিকা ( Hardik-Mahika) কেউই এতদিন তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে আজকের এই ঘনিষ্ঠতা, একই গাড়িতে একসঙ্গে যাওয়া, মাহিকাকে আগলে রাখা ,সবই যেন অঘোষিত স্বীকৃতি। বলিউড এবং ক্রিকেট জগতের চর্চায় এখন একটাই প্রশ্ন ,বিজয়-রশ্মিকার পরে এবার কি আংটিবদলের পালা হার্দিক-মাহিকার! সেটা সময়ই বলবে।

আরও পড়ুন: Rubel Das: শ্বেতাকে নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি, মুখ খুললেন রুবেল
সম্পর্ক নিয়ে তুঙ্গে চর্চা
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে হার্দিক মাহিকার ভিডিও এবং ছবি। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। এই মুহূর্তে কিছু না বললেও, শুক্রবারের ঘটনা যেন নতুন কিছু শুরু হওয়ার বার্তা। অনেক দিন লুকিয়ে রাখার পর অবশেষে প্রকাশ্যে এল তাঁদের সম্পর্ক। এখন দেখার, সামনে কবে বিয়ের ঘোষণা দেন হার্দিক ও মাহিকা
দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এল হার্দিক পান্ডিয়া ও মডেল মাহিকা শর্মার সম্পর্ক। সমালোচনা-চর্চা পেরিয়ে এখন চোখ রাখছে ভক্তরা ,এই জুটির পরবর্তী পদক্ষেপে কী হতে চলেছে (Hardik-Mahika)?


