Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টেলিভিশন প্রেমীদের মধ্যে জোর গুঞ্জন ,অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) নাকি আবার ছোট পর্দায় ফিরছেন! সামাজিক মাধ্যমে দিন কয়েক ধরে এই খবরে সরগরম বিনোদন দুনিয়া। কিন্তু এই জল্পনা কতটা সত্যি? অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন রুবেল দাস (Rubel Das)। আসল সত্যিটা উঠে এল কেটিভির সাক্ষাৎকারে।
ফেরার খবর সম্পূর্ণ মিথ্যা! (Rubel Das)
রুবেল (Rubel Das) জানান, শ্বেতা (Shweta) এই মুহূর্তে কোনও ধারাবাহিকের শ্যুটিং করছেন না। এমনকি কোনও নতুন সিরিয়ালের সঙ্গেও তিনি যুক্ত নন। রুবেলের কথায়,“শ্বেতা এখন ধারাবাহিকের জন্য লুক সেট করেননি। সোশ্যাল মিডিয়ায় যা রটছে, সবটাই ভুয়ো খবর।” তিনি আরও বলেন, “আমাদের কাছে এমন কোনও আপডেট নেই যে , শ্বেতা কোনও নতুন ধারাবাহিকে ফিরছেন বলে।”
ওটিটি-তেই মন
যদিও টেলিভিশনে না দেখা গেলেও, শ্বেতা (Shweta) বসে নেই। রুবেল জানান, সম্প্রতি একটি ওটিটি সিরিজের জন্য শ্বেতা লুক সেট করেছেন। বর্তমানে তিনি নিজেকে আরও গ্রুম করছেন, অন্যান্য মিডিয়ামে কাজ পাওয়ার চেষ্টা করছেন। তবে টেলিভিশনই তাঁর প্রধান ক্ষেত্র। তাই ভালো স্ক্রিপ্ট ও চরিত্র পেলে অবশ্যই ফিরবেন।
ধারাবাহিকে ফিরবেন শ্বেতা!
টেলিভিশনের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন শ্বেতা। দর্শকের ভালোবাসাই তাঁর অনুপ্রেরণা। তাই ছোট পর্দায় ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রুবেল (Rubel)। ধারাবাহিক ছাড়া শ্বেতা থাকতে পারেন না। তাই অবশ্যই তিন ধারাবাহিকে ফিরবেন। এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। তাঁর অভিনয় দর্শকদের খুবই প্রিয় (Rubel Das)।

উত্তর দেবে সময়
শ্বেতার ফেরা নিয়ে জল্পনা এখনও থামেনি। কেউ কেউ বলছেন, তিনি খুব শিগগিরই দর্শকের সামনে আসবেন নতুন চরিত্রে। আবার কেউ বলছেন, আপাতত বিশ্রামেই রয়েছেন অভিনেত্রী। রুবেলের বক্তব্যে অবশ্য স্পষ্ট—“এই মুহূর্তে ছোট পর্দায় ফেরার কোনও পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে ভালো সুযোগ এলে শ্বেতা নিশ্চয়ই ফিরবেন।”
আরও পড়ুন: Deepika Padukone : পুরুষদের বেশি প্রায়োরিটি, বলিউডের দ্বিচারিতার শিকার দীপিকা !
অপেক্ষায় ভক্তরা (Rubel Das)
শ্বেতার (Shweta) ভক্তরা তাঁর নতুন কাজের অপেক্ষায় রয়েছেন। টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতিতে দর্শকরা ভীষণ খুশি হন। কবে প্রিয় অভিনেত্রী আবার নিজের ছন্দে ফিরবেন? সেদিকেই নজর অনুরাগীদের। তবে রুবেলের আশাবাদী মন্তব্যে কিছুটা স্বস্তি পেয়েছেন শ্বেতা-ভক্তরা। রুবেলের কথায়, ভালো চরিত্র পেলেই শ্বেতা আবার পর্দায় ফিরবেন।
প্রসঙ্গত, ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ রুবেল ও শ্বেতা শুধু ধারাবাহিকের জগতে নয়, ব্যক্তিগত জীবনেও দর্শকদের মন জয় করেছেন। এই তারকা দম্পতির রসায়ন এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। দু’জনেই নিজেদের জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্ত ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। কখনও একে অপরের জন্মদিন উদ্যাপন, কখনও পুজোর সময় একসঙ্গে সময় কাটানো । সেই সব ছবি হাসি ফোটায় অনুরাগীদের মুখে (Rubel Das)।


