Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মরশুমেও মুখ থুবড়ে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রশ্নের মুখে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
নেতৃত্ব হারাতে চলেছেন হার্দিক? (Hardik Pandya)
গত দুই মরশুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। চলতি মরশুমেও খুব খারাপ পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে তেমন প্রশ্ন উঠছে তাঁর বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে। এবার সেই হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। চলতি আইপিএল-এ ১৪ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৪টি। এবার শোনা যাচ্ছে দলে বড় পরিবর্তন আনতে চলেছে মুম্বই। আর সেখানে সবার আগেই হতে চলেছে অধিনায়ক পরিবর্তন (Hardik Pandya)।
এক সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে মুম্বই তিনজনের সঙ্গে কথা বলছে। খুব সম্ভবত হার্দিককে সরানো হতে পারে অধিনায়কত্বের পদ থেকে। তবে তাঁর দলে থাকা নিয়েও উঠছে প্রশ্ন। সেই নিয়েও চলছে জল্পনা। সেই সূত্র জানাচ্ছে, ‘মরশুম চলাকালীনই বোঝা যাচ্ছিল যে টিম ম্যানেজমেন্ট ওকে আর অধিনায়ক হিসেবে রাখতে খুব একটা আগ্রহী নয়। দলে এই নিয়ে স্পষ্ট আলোচনা চলছে।’

মরশুমের শেষ ম্যাচের পর দলকে বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। সেখানে বলা হয়েছে, ‘যেখানেই খেলো না কেন, কোচের কথা শোনা এবং সেই অনুযায়ী খেলা জরুরি। অনেক সময় ডেটা অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, খেলোয়াড়রা তা মাঠে মানেনি।’
আরও পড়ুন: Netherlands: দেপাইকে দলে রেখেই বাজিমাত করতে চাইছেন কোম্যান
শোনা যাচ্ছে নতুনঅধিনায়কের খোঁজে বড় ভূমিকা হতে চলেছে রোহিত শর্মার। সূত্রের খবর অনুযায়ী অধিনায়ক নির্বাচনে রোহিত যাঁকে সমর্থন করবেন তাঁর কাঁধেই উঠতে চলেছে নেতৃত্বের ভার। দলের অন্দরে এখন অনেকেই মনে করছেন রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা বড় ভুল হয়েছিল দলের। এবার সেই কারণে কোনও তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কাকে এই দায়িত্ব দেওয়া হবে এখনও সেই বিষয়ে কিছু শোনা না গেলেও সেই বিষয়ে রোহিতের মতামত যে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা স্পষ্ট (Hardik Pandya)।


