Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চোটের কারণে ধোঁয়াশা থাকলেও ডাচ কোচ কোম্যান ঝুঁকি নিয়েই খেলতে চাইছেন মাস্টারস্ট্রোক (Netherlands)।
ডাচ কোচের মাস্টারস্ট্রোক (Netherlands)
২০২৬ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে এই মুহূর্তে আলোচনা তুঙ্গে। সবার মধ্যেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জিতবে কোন দল। অনেকেই অনেকরকম ভবিষ্যদ্বাণী করছেন আবার কেউ কেউ সাহায্য নিচ্ছেন কৃতিম বুদ্ধিমত্তার। সেখানে যেমন আসছে ফ্রান্সের নাম আবার কারোর মতে পর্তুগালের নাম। তবে যে দলের নামে অনেকেই জোর দিচ্ছে সেই দেশ হল নেদারল্যান্ডস (Netherlands)।
বিশ্বকাপকে মাথায় রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে নেদারল্যান্ডস। তবে দলের কাছে সবচেয়ে বড় স্বস্তির খবর হল স্কোয়াডে জায়গা পেয়েছেন দেপাই। তবে তিনি পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে নিয়ে পুরোপুরো নিশ্চিত হতে পারছেন না দলের কোচ কোম্যান। চোট কাটিয়ে শিবিরে তাঁর যোগ দেওয়া নিয়ে দুঃশ্চিন্তা রয়েই যাচ্ছে। তারপরেও এই ঝুঁকির পথে হাঁটলেন ডাচ কোচ?
ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের হয়ে দীর্ঘ চোটের পর গত রবিবার মাঠে ফেরেন এই তারকা স্ট্রাইক্কার। উরুতে চোট থাকার কারণে বেশ কদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এরপরেও তাঁকে নিয়েই মাস্টারস্ট্রোক খেলতে চাইছেন ডাচ কোচ। সেই কারণেই তাঁকে রাখা হয়েছে ২৬ জনের স্কোয়াডে (Netherlands)।
দেপাই যে দলের মূল চালিকাশক্তি সেই নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। তিনি জাতীয় দলের সর্বোচ্ছ গোলদাতা। তাঁর ঝুলিতে রয়েছে ৫৫টি গোল। সেই কথা মাথায় রেখেই তাঁকে বাদ দিতে চাননি দলের কোচ। তবে শুধু অপেক্ষা তাঁর পুরোপুরি ফিট হওয়ার। তিনি বলেন, ‘ও যদি আরও আগে ফিরতে পারত, তাহলে ভাল হত। এখন আমাদের অপেক্ষা করে দেখতে হবে, ঠিক কতটা ফিট।’ তবে তাঁর বিকল্প হিসেবে ভেবে রাখা হচ্ছে ডনিয়েল মালেনকে।
দেপাইয়ের পাশাপাশি দলে ফিরেছেন জাস্টিন ক্লুইভার্ট এবং জুরিয়েন টিম্বারও। ক্লুইভার্ট সদ্য অস্ত্রপ্রচারের পর মাঠে নামেননি এবং টিম্বারও এখনও পুরোপুরি ফিট নন। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন ওয়েস্ট হ্যামের উইঙ্গার ক্রিসেনসিও সামারভিল। জাতীয় দলের হয়ে প্রথমবার তিনি জায়গা পেলেন। তবে লিভারপুলের জেরেমি ফ্রিমপংয়ের দলে জায়গা না পাওয়ার ঘটনায় চমকে গিয়েছেন অনেককেই (Netherlands)।

তিনবার বিশ্বকাপ ফাইনালে খেলেও খেতাব জিততে পারেনি নেদারল্যান্ডস। তিনবার শেষ ধাপে থামতে হয়েছে দলকে। এবার সেই বাধা কাটিয়ে শিরোপা জেতা নিয়ে নিয়ে আশাবাদী দলের কোচ কোম্যান। তবে আত্মবিশ্বাসী হলেও সতর্ক ডাচ কোচ। তিনি বলেন, ‘আমরা জেতার জন্য খেলব। কিন্তু অন্য দলগুলোর শক্তি আমি জানি। কোনওকিছুই অসম্ভব নয়। তবে বড় দলগুলোকে হারানো এখনও অনেক কঠিন কাজ।’
আরও পড়ুন: Sachin Tendulkar: বৈভবের প্রশংসায় স্বয়ং ক্রিকেটের ‘ঈশ্বর’
নেদারল্যান্ডস স্কোয়াড
গোলরক্ষক: মার্ক ফ্লেকেন, রবিন রুফস ও বার্ট ভারব্রুগেন
ডিফেন্ডার: নাথান আকে, ডেঞ্জেল ডামফ্রিস, জোরেল হাটো, জুরিয়েন টিম্বার, জান পল ভ্যান হেকে, মিকি ভ্যান ডি ভেন এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক
মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি ইয়ং, মার্টেন ডি রুন, রায়ান গ্রাভেনবার্চ, তেউন কুপমেইনার্স, তিজানি রেইন্ডার্স, গুস তিল, কুইন্টেন টিম্বার ও ম্যাটস উইফার;
ফরোয়ার্ড: ব্রায়ান ব্রোবি, মেমফিস দেপাই, কোডি গাকপো, জাস্টিন ক্লুইভার্ট, নোয়া ল্যাং, ডনিয়েল মালেন, ক্রিসেনসিও সামারভিল ও ওয়াউট ওয়েঘর্স্ট (Netherlands)।


