Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ঝাড়গ্রাম ও গঙ্গাসাগর-দুই জায়গায় রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) সভার শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার শর্তসাপেক্ষে শুভেন্দুর গঙ্গাসাগর কর্মসূচির অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সাত হাজার সমর্থকের উপস্থিতিতে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। ৫০ টির বেশি মাইক ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।
ঝাড়গ্রামেও সভা করার অনুমতি(Suvendu Adhikari)
অপরদিকে, আগামী ২৮ ডিসেম্বর ঝাড়গ্রামে সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে সভা করার অনুমতি রাজ্যের বিরোধী দলনেতাকে(Suvendu Adhikari) দিল কলকাতা হাইকোর্ট। এই সভার জন্য মহকুমা শাসককে অনুমতি দিতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। এদিন বিচারপতি জানান, মহকুমা শাসক এখনও পুলিশের থেকে ছাড়পত্র না পাওয়ায় সভার অনুমোদন দিতে পারেননি বলে জানিয়েছেন। তাই আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে পুলিশকে ছাড়পত্র দেওয়ার বিবেচনা করতেও এদিন সময় বেঁধে দিয়েছে আদালত।
হাইকোর্টে শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে। তাই ২৬ ডিসেম্বরের মধ্যে যদি মহকুমা শাসকের অনুমতি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে আদালত বা মামলাকারীর আর কিছু করার থাকবে না। কারণ আদালতের অবকাশকালীন বেঞ্চ বসবে ২৯ ডিসেম্বর। এই অদ্ভুত পরিস্থিতির মধ্যেই আদালত ঝাড়গ্রামের সভার অনুমতি দিয়েছে।
গত সাড়ে ৪ বছরে ১০১ মামলার শুভেন্দু(Suvendu Adhikari)
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায়শয় রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মসূচি করার কথা ঘোষণা করেন বিধায়ক তথা রাজ্য বিজেপির অন্যতম মুখ হিসেবে শুভেন্দু অধিকারী। বেশিরভাগ সময়েই মেলে না অনুমতি। অনুমতি নেওয়ার জন্য যেতে হয় আদালতে। তারপরই করতে পারেন সভা। এবারও তার ব্যতিক্রম হল না। ঝাড়গ্রাম ও গঙ্গাসাগর- দুই জায়গায় সভার জন্যই অনুমতি নিতে হল আদালতে। গত সাড়ে চার বছরে এভাবেই ১০১টি মামলা করেছেন শুভেন্দু।
আরও পড়ুন: Humayun Kabir: হুমায়ুন কবীরের ‘ব্রহ্মাস্ত্র’ কি মুজকেরা বিবি?


