Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শীত শুরু হতেই শিশু থেকে প্রবীণ অনেকেই ঠান্ডা, কাশি বা ফ্লু সমস্যায় ভুগতে শুরু করেন। তাই আবহাওয়ার খামখেয়ালিরতে শিশু থেকে প্রবীণ, সকলকেই বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শীতের শুরুতেই অনেকের ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়। অধিকাংশ ভারতীয়রা বিশ্বাস করেন, সাধারণ সর্দি ও কাশি বা ফ্লুয়ের জন্য ঘরোয়া টোটকাই যথেষ্ট। এর জন্য প্রয়োজন এমন উপাদান, যা সহজলভ্যতার পাশাপাশি কার্যকরও। দ্রুত উপশম পেতে ঝটপট বানিয়ে ফেলুন তুলসী চা(Tulsi Tea) ।
এই ঘরোয়া টোটকা তৈরির জন্য প্রয়োজন:(Tulsi Tea)
- মাঝারি মাপের আদার টুকরো
- তুলসী পাতা ৯-১০টি
- হলুদ এক চিমটে
- কালো চা পাতা ১ চা চামচ
- এক গ্লাস জল
পদ্ধতি:(Tulsi Tea)
একটি প্যানে এক গ্লাস জল নিয়ে তাতে কয়েকটি তুলসী পাতা(Tulsi Tea) ও আদা টুকরো দিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে নিন। এক গ্লাসে হলুদ ও কালো চা পাতা রাখুন। এরপর ফুটানো জল ঢেলে কিছুক্ষণ ঢেকে রেখে দিন। এরপর ছেঁকে নিয়ে খেতে পারেন বা গার্গল করতে পারেন। বিশেষ করে খালি পেটে বা সকালে ঘুম থেকে উঠে করলে এর কার্যকারিতা আরও বেশি।

আরও পড়ুন: Skin Allergy: শুধু চিংড়ি বা বেগুন নয়, অ্যালার্জি হতে পারে রোজকার খাবার থেকেও
উপকারিতা:
কালো চা পাতায় প্রচুর পরিমাণে ক্যাটেচিন এবং টিফুরাবিন থাকে, যা ফ্লুর সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। তুলসী ভেষজ উপাদানের “রাণী” হিসেবে পরিচিত। এতে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রন রয়েছে। ফলে হাঁপানি, ব্রঙ্কাইটিস, সর্দি, কনজেশন, কাশি, ফ্লু, সাইনোসাইটিস ও গলা ব্যথার মতো সমস্যা এক নিমেষে উপশম পায়।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘরোয়া টোটকা বিশেষ করে শীতকালীন আবহাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কার্যকর। সুতরাং, সহজলভ্য উপাদানে তৈরি এই কালো চা ও তুলসীর মিশ্রণ ঘরোয়ায় ফ্লু ও সর্দি কাশির প্রতিরোধে কার্যকর সমাধান।
আরও পড়ুন: Alxheimers Medicine: চিকিৎসায় কি সত্যিই যুগান্তকারী বদল আনবে ডোনানিম্যাব?


