Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রকমারি লোভনীয় খাবার দেখলে সবারই জিভে জল আসে। চোখ চকচক করে। কিন্তু মন চাইলেও শরীর যে অনেক কিছুই নিতে পারে না! সেক্ষেত্রে খেলেই গা চুলকানো(Skin Allergy), শরীর জুড়ে চাকা চাকা দাগ, শ্বাসকষ্ট, কাশি, নাক বন্ধ হয়ে আসা, যার পোশাকি নাম অ্যালার্জি। যেমন ধরুন, পায়েস কিংবা চিংড়ি মাছের মালাইকারি! তা যদি আবার নলেন গুড়ের হয় তা হলে তো কথাই নেই! লোভ সামলানো যায় নাকি! কিন্তু খেয়ে অনেকেই বিপদে পড়েন। তবে শুধু ডিম, চিংড়ি বা বেগুন নয়, রোজকার পাতে থাকে, এমন কিছু চেনা খাবার থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। সুস্থ থাকতে বুঝে নিন, কোন কোন খাবারে বেশি সমস্যা হতে পারে।
ঝিনুক, গুগলি(Skin Allergy)
এই ধরনের খাবারে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা কিন্তু এই ধরনের প্রোটিনকে মোটেও ভাল চোখে দেখে না। ফলস্বরূপ ত্বকে প্রতিক্রিয়া দেখা দেয়। তবে সকলেরই যে ঝিনুক, গেঁড়ি-গুগলি খেলে অ্যালার্জি(Skin Allergy) হবে, এমনটা নয়।
ডিম(Skin Allergy)
রোজকার পাতে অনেকেরই ডিম থাকে। ডিম অত্যন্ত স্বাস্থ্যকরও। তবে ডিম কিন্তু অ্যালার্জির(Skin Allergy) কারণ হতেই পারে। অতিরিক্ত পরিমাণে ডিম তাই না খাওয়াই শ্রেয়। ডায়রিয়া, ত্বকের র্যাশ, শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এ ক্ষেত্রে।

বাদাম
চিনেবাদাম খেলেও অনেকের অ্যালার্জির সমস্যা হতে পারে। কারণ, বাদামের মধ্যেও ‘অ্যালার্জেনিক’ প্রোটিন থাকে। এই ধরনের প্রোটিন থেকেও কিন্তু ত্বকে এগজ়িমার মতো সমস্যা দেখা দিতে পারে।
গমজাত খাবার
কেক, কুকিজ, পাউরুটির মতো কিছু ময়দার তৈরি খাবার থেকেও অ্যালার্জি হতে পারে। এই ধরনের খাবার রোজকার পাতে অনেকেরই থাকে। অ্যালার্জির ঝুঁকি এড়াতে তাই এমন কিছু বেশি না খাওয়াই ভাল।

গরুর দুধ
সকালের জলখাবারে অনেকেই দুধ-কর্নফ্লেক্স খান। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খাওয়ারও অভ্যাস রয়েছে অনেকের। চিকিৎসকরা জানাচ্ছেন, দুধ এবং দুগ্ধজাত খাবার থেকে অ্যালর্জির সমস্যা হতে পারে। সারা শরীরের র্যাশ বেরোনো ছাড়াও বমি, হজমের সমস্যাও হতে পারে। অ্যালার্জির সমস্যা থাকলে তো বটেই, এমনকি যাঁদের অ্যালার্জি নেই, তাঁদেরও দুগ্ধজাত খাবার বেশি না খাওয়াই ভাল।
আরও পড়ুন: Headache: অতিরিক্ত কাজের চাপে মাথা যন্ত্রনা? এই ৬ উপায়ে মিলবে আরাম


