Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: দেশের আর্থিক রাজধানী মুম্বই যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জীবিকার টানে ছুটে চলেন সেই শহরের আকাশ এখন ধোঁয়াশায় আচ্ছন্ন (Hina Khan)। সাম্প্রতিক সময়ে মুম্বইয়ের বায়ুদূষণ ভয়াবহ আকার নিয়েছে। বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ এতটাই বেড়েছে যে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন তারকারাও।

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ (Hina Khan)
এই বিষাক্ত বাতাস নিয়ে প্রকাশ্যে নিজের যন্ত্রণা জানালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে মুম্বইয়ের বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রীর কথায়, দিনের পর দিন বাতাসের মান খারাপ হওয়ায় তাঁর দমবন্ধ হয়ে আসছে। হিনা লেখেন, “মুম্বইয়ের বাতাসের মান যেভাবে খারাপ হচ্ছে, তাতে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি আর শ্বাস নিতে পারছি না। সারাক্ষণ কাশছি।” এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

বায়ুদূষণে নাজেহাল নাগরিক জীবন (Hina Khan)
গত কয়েক সপ্তাহ ধরেই মুম্বইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স বিপজ্জনক স্তরে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা সরাসরি ফুসফুসে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করতে পারে। শিশু, বয়স্ক মানুষ এবং যাঁদের আগে থেকেই শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই পরিবেশ রীতিমতো ভয়ংকর। শহরের একাধিক এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধোঁয়াশা চোখে পড়ছে। অনেকেই চোখ জ্বালা, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গে ভুগছেন।
ক্যানসারের লড়াইয়ের পর দূষণের নতুন চ্যালেঞ্জ (Hina Khan)
উল্লেখযোগ্য বিষয় হল, হিনা খান নিজেও বর্তমানে এক কঠিন শারীরিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তিনি। চিকিৎসার পর শরীর এখনো সম্পূর্ণভাবে শক্ত হয়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে মুম্বইয়ের এই ভয়াবহ দূষণ তাঁর শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে বলেই মনে করছেন অনুরাগীরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে জানিয়েছেন, শুধু হিনা খান নন এই দূষণ আসলে প্রতিটি মানুষের জন্যই সমানভাবে ক্ষতিকর।

আরও পড়ুন: Kolkata Air Pollution: শহরে শীতের দাপট, পাল্লা দিয়ে বাড়ছে দূষণ!
তারকাদের কণ্ঠে সাধারণ মানুষের যন্ত্রণা
হিনা খানের এই পোস্ট কার্যত সাধারণ মানুষের মনের কথাই তুলে ধরেছে। একজন জনপ্রিয় অভিনেত্রী যখন প্রকাশ্যে এমন অভিযোগ তুলছেন, তখন তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরিবেশবিদদের মতে, অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।



