Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বালোচিস্তানে জঙ্গি হামলাকে ঘিরে (US Backs Pakistan) আন্তর্জাতিক স্তরে চাপানউতোর আরও তীব্র হল। সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলার প্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনীর শুরু করা অভিযানের পক্ষে সরাসরি অবস্থান নিল আমেরিকা। ট্রাম্পের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বালোচিস্তান ইস্যুতে তারা পাকিস্তান সরকারের পাশেই রয়েছে এবং এই নৃশংস হামলার সঙ্গে যুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার প্রয়োজন রয়েছে।
বালোচিস্তান বিস্ফোরণ (US Backs Pakistan)
গত ৩১ জানুয়ারি পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে (US Backs Pakistan) একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ও আত্মঘাতী হামলায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। পাক সেনার দাবি অনুযায়ী, এই হামলায় মহিলা ও শিশু-সহ ৩৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রাণ হারিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হামলার পরপরই বালোচিস্তানে বড়সড় অভিযান শুরু করে পাকিস্তান সেনা। সেনাবাহিনীর দাবি, সেই অভিযানে এখনও পর্যন্ত ২১৬ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

আমেরিকার বিবৃতি (US Backs Pakistan)
এই আবহে আমেরিকার বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগ এক বিবৃতিতে জানায়, বালোচিস্তানে সাম্প্রতিক সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া পদক্ষেপকে তারা সমর্থন করছে। বিবৃতিতে বালোচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ-কে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এই সংগঠনের সঙ্গে যুক্তদের বিচারের মুখোমুখি করার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

আরও পড়ুন: H5N1 Outbreak: শতাধিক কাকের মৃত্যু, পরীক্ষায় ধরা পড়ল H5N1 ভাইরাস
হামলার দায় স্বীকার
উল্লেখ্য, হামলার দায় স্বীকার করেছে বিএলএ। এই সংগঠনকে আগেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা। তবে পাকিস্তানের তরফে হামলার নেপথ্যে ভারতের ভূমিকার অভিযোগ তোলা হলেও, সেই দাবির সপক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি। ভারত সরকার এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জও বালোচিস্তানে হওয়া সন্ত্রাসবাদী হামলার কড়া নিন্দা জানিয়েছে।


