Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় আজ, সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট / ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে আজ সকাল ১১টার মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Abhishek Banerjee)।

ইডি সূত্রে খবর (Abhishek Banerjee)
নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নতুন নথি ও তথ্য সামনে এসেছে। সেই সূত্র ধরেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা। নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছাবেন কি না, এখন সেটাই দেখার।
রবিবারে সাড়ে আট ঘণ্টা সিআইডি জেরা। আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে অভিষেকের হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সল্টলেক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: Ahmadabad Plane Crash: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক বছর: বহু প্রশ্নের উত্তর এখনও অজানা
&imwidth=800&imheight=600&format=webp&quality=medium)
সিআইডির জিজ্ঞাসাবাদ (Abhishek Banerjee)
ইডি দপ্তরে হাজিরা দেওয়ার ঠিক আগের দিনই, অর্থাৎ রবিবার, বিধানসভায় সই জাল করার একটি মামলায় ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় তাঁকে। গতকাল সকাল থেকে শুরু করে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে সিআইডি আধিকারিকরা তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।



