Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার থেকে শুরু হলো বছরের শেষদিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ (Horoscope)। বৈদিক জ্যোতিষ অনুসারে এই সপ্তাহে আকাশে ঘটছে এক বিরল ও প্রভাবশালী গ্রহসংযোগ। ধনু রাশিতে একত্রে অবস্থান করছে সূর্য, শুক্র ও মঙ্গল যার ফলে গঠিত হয়েছে ত্রিগ্রহী যোগ, শুক্রাদিত্য রাজযোগ এবং আদিত্য মঙ্গল যোগ।

মেষ রাশি (Horoscope)
এই সপ্তাহে মেষ রাশির জাতকদের শুরুটা একটু ধীর গতিতে চলাই শ্রেয়। সপ্তাহের প্রথম দিকে নতুন কোনও উদ্যোগ শুরু না করাই ভালো। শরীর-স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা আছে, তাই তাড়াহুড়ো করবেন না। সপ্তাহের মাঝামাঝি পুরস্কার বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা অর্থ হাতে আসতে পারে। কাজের প্রয়োজনে দূরবর্তী স্থানে যাত্রার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
বৃষ রাশি (Horoscope)
বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অযাচিত চিন্তা ও দুশ্চিন্তা বিরক্ত করবে। তবে শৌখিন দ্রব্য বা বিলাসবহুল জিনিস কেনার যোগ রয়েছে। খাদ্যাভ্যাসে সংযম না রাখলে গুরুপাক আহারের কারণে শরীর খারাপ হতে পারে।
সপ্তাহের মাঝামাঝি কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আকস্মিক অর্থলাভ হতে পারে। কোনও চুক্তি বা আইনি নথিতে সই করার আগে সব দিক ভালো করে খতিয়ে দেখুন।
মিথুন রাশি (Horoscope)
মিথুন রাশির জাতকদের জন্য এটি ব্যস্ততার সপ্তাহ। কাজের চাপ বাড়বে এবং পারিবারিক কোনও গুরু দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ভ্রমণের সুযোগ এলেও নানা বাধার সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীকে নিয়ে বিবাদ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি দাম্পত্য জীবনে মতভেদ বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে। সংক্রামক রোগ বা ভাইরাল সংক্রমণ থেকে সাবধান থাকা জরুরি।

কর্কট রাশি (Horoscope)
কর্কট রাশির জাতকদের সপ্তাহের শুরুটা বেশ শুভ। গাড়ি কেনার যোগ রয়েছে। কোনও ধর্মীয় বা মনোরঞ্জক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তবে গলার সমস্যা বা ঠান্ডাজনিত অসুবিধা ভোগাতে পারে। নিকট আত্মীয়ের কারণে কিছুটা সমস্যায় পড়তে পারেন।
সপ্তাহের মাঝামাঝি বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে। দামী উপহার বা বিশেষ সম্মান পেতে পারেন। সরকারি চাকরি বা সরকারি সুযোগ পাওয়ার প্রবল যোগ রয়েছে।
সিংহ রাশি (Horoscope)
এই সপ্তাহে সিংহ রাশির জাতকরা বন্ধুদের সাহায্য পাবেন। তবে উচ্চ রক্তচাপ বা সংক্রামক রোগের সমস্যা দেখা দিতে পারে। দূরবর্তী ভ্রমণে সতর্ক থাকুন, দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে। সন্তানের বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে। সপ্তাহের শেষের দিকে ছোটখাটো বিষয়ে মন অশান্ত হতে পারে।
কন্যা রাশি (Horoscope)
কন্যা রাশির জাতকদের এই সপ্তাহে স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। হাড়ে আঘাত লাগার আশঙ্কা রয়েছে। ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। নতুন চাকরির সুযোগ আসতে পারে। সপ্তাহের মাঝামাঝি পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগে ঘাটতি আসতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন।
তুলা রাশি (Horoscope)
তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সম্ভাবনাময়। নতুন কাজের সুযোগ আসবে। ব্যবসায় পরিশ্রমের যথাযথ ফল মিলবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সপ্তাহের মাঝামাঝি কোনও সুযোগ এলে তা গ্রহণের আগে ভালোভাবে যাচাই করে নিন। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন। সপ্তাহের শেষে সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে।
বৃশ্চিক রাশি (Horoscope)
বৃশ্চিক রাশির জাতকদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। বাবার শরীর নিয়ে উদ্বেগ থাকবে। হঠকারিতার কারণে ভুল সিদ্ধান্ত হতে পারে। সন্তানের আচরণে বিব্রত হতে পারেন। সপ্তাহের মাঝামাঝি পেটের সমস্যা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সহায়তা পাবেন। উপস্থিত বুদ্ধির জোরে আকস্মিক বিপদ এড়িয়ে যেতে পারবেন।
ধনু রাশি (Horoscope)
ধনু রাশির জাতকদের সপ্তাহের শুরুতে সাবধানতা প্রয়োজন। চুরি বা গুরুত্বপূর্ণ নথি হারানোর আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে সুখবর আসতে পারে। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ হতে পারে।
সপ্তাহের মাঝামাঝি আটকে থাকা অর্থ হাতে পাবেন। হঠকারিতায় কোনও কাজ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে। কারও সঙ্গে কটু কথা বা চরম বার্তা পাঠানো এড়িয়ে চলাই ভালো।
মকর রাশি (Horoscope)
মকর রাশির জাতকদের সপ্তাহের শুরুতে পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন। দূরবর্তী স্থানে কাজের অপ্রত্যাশিত সুযোগ আসবে। দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়িত হবে। সপ্তাহের মাঝামাঝি নিকট আত্মীয়ের প্রকৃত রূপ সামনে আসতে পারে। যানবাহন ব্যবহার করার সময় সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (Horoscope)
কুম্ভ রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা জরুরি। চেষ্টা করলে আটকে থাকা টাকা আদায় সম্ভব। নতুন চাকরির সুযোগ আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সমস্যা এড়িয়ে চলতে পারবেন। সপ্তাহের মাঝামাঝি পারিবারিক সমস্যার সমাধান হবে। প্রেমের সম্পর্কে তিক্ততা বাড়তে পারে বা সম্পর্ক ভাঙার পরিস্থিতি তৈরি হতে পারে।
আরও পড়ুন: TMC: প্রধানমন্ত্রীর সভার বিজ্ঞাপনে বানান ভুল, বিজেপিকে নিশানা তৃণমূলের
মীন রাশি
মীন রাশির জাতকদের সপ্তাহের শুরুতে বিশেষ কোনও ব্যক্তির উপর নির্ভরশীলতা বাড়বে। কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার যোগ রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সপ্তাহের মাঝামাঝি সর্দি-কাশি বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর সাহায্য পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ এড়িয়ে চলাই শ্রেয়।



