Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ (Horoscope Today)। আজকের দিনটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। চাঁদ আজ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে, আর সূর্য অবস্থান করছে মকর রাশিতে। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী চলছে ১৪৩২ সাল। পঞ্জিকা মতে রাত ১টা ৪৬ মিনিট পর্যন্ত থাকবে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি, তার পরেই শুরু হবে শুক্লা ষষ্ঠী। আজকের দিনে পরিঘ যোগ ও শিব যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ-এই দুই নক্ষত্রের প্রভাবও কাজ করবে। আজ মা লক্ষ্মী ও মা সরস্বতীর আরাধনার দিন, সরস্বতী পুজোর শুভ তিথি হওয়ায় বিদ্যা, জ্ঞান ও সৌভাগ্যের প্রভাব অনেক রাশির জীবনে ইতিবাচক ফল দিতে পারে।
মেষ রাশি (Horoscope Today)
মেষ রাশির জাতকদের আজ আবেগ (Horoscope Today) নিয়ন্ত্রণে রাখা জরুরি। অকারণে রাগ বাড়লে পারিবারিক বা কর্মক্ষেত্রের পরিস্থিতি জটিল হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়লেও পড়ুয়াদের মনোযোগে ঘাটতি দেখা দিতে পারে। পুরোনো শারীরিক সমস্যা মাথাচাড়া দিতে পারে।
বৃষ রাশি (Horoscope Today)
বৃষ রাশির জন্য আজ নতুন (Horoscope Today) সুযোগের দিন। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন দিক খুলে যেতে পারে। বাড়ি কেনা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি সম্ভব। তবে স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে সংক্রমণজনিত সমস্যায় সতর্ক থাকা দরকার।
মিথুন রাশি (Horoscope Today)
মিথুন রাশির কর্মক্ষেত্রে আজ প্রতিযোগিতা ও বিরোধিতা (Horoscope Today) বাড়তে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। নতুন প্রেম বা সম্পর্কের সূচনা হতে পারে, যা মানসিকভাবে আপনাকে প্রভাবিত করবে।
কর্কট রাশি (Horoscope Today)
কর্কট রাশির জাতকদের জন্য দিনটি (Horoscope Today) মিশ্র। পরীক্ষার্থী ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যুক্তদের সাফল্য মিলতে পারে। তবে বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশির দীর্ঘদিনের কোনও অসমাপ্ত কাজ আজ শেষ হতে পারে। পেশাগত ক্ষেত্রে পরিবর্তনের ভাবনা বাস্তবায়িত হতে পারে। তবে আর্থিক লেনদেনে ও স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন।

কন্যা রাশি
কন্যা রাশির জন্য দিনটি বেশ অনুকূল। পরিবারে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি মিলবে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্কের যোগও তৈরি হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের উপর কাজের চাপ বাড়তে পারে। বিদেশ সংক্রান্ত পরিকল্পনা সফল হতে পারে। তবে পারিবারিক সম্পর্ক ও সন্তানের বিষয়ে উদ্বেগ বাড়তে পারে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজ কর্মস্থলে বদলি বা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ব্যবসায় লাভ বাড়বে এবং নতুন উদ্যোগ শুরু করার সুযোগ আসতে পারে। বিয়ের প্রস্তাবও আসতে পারে।

ধনু রাশি
ধনু রাশির জন্য আজ সম্পর্ক ও কর্ম-দুই দিকেই ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। আইনি জটিলতা কাটতে পারে এবং ভ্রমণের সুযোগ মিলবে।
আরও পড়ুন: Subhas Chandra Bose: আদ্যোপান্ত মাছে-ভাতে বাঙালি, আর কী খেতে ভালোবাসতেন ঘরের ছেলে সুভাষ?
মকর রাশি
মকর রাশির জাতকদের আর্থিক বিষয়ে সংযত থাকা ভালো। আয় থাকলেও খরচ বাড়তে পারে। নতুন চাকরি বা কাজের সুখবর পেতে পারেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির পুরোনো ঋণ পরিশোধের সুযোগ আসতে পারে। সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রের সমস্যা মিটবে। তবে বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন রাশি
মীন রাশির জন্য আজ আর্থিক দিক থেকে আশাব্যঞ্জক। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের বিষয় চূড়ান্ত হতে পারে, যদিও পারিবারিক মতভেদ মানসিক চাপ বাড়াতে পারে।


