Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ চাঁদ কন্যা রাশিতে অবস্থান করছে, আর সূর্য তুলা (15 November Horoscope) রাশিতে অবস্থান করছে। বাংলা বছর ১৪৩২ চলছে। পঞ্জিকা অনুযায়ী রাত ২টা ৩৭ মিনিট পর্যন্ত কার্তিক কৃষ্ণ একাদশী তিথি থাকবে, এরপর শুরু হবে কৃষ্ণ দ্বাদশী। আজ বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগের প্রভাবও রয়েছে। উত্তর ফাল্গুনী ও হস্তা নক্ষত্রের প্রভাব থাকবে। আজ শনিবার, অর্থাৎ শনি ঠাকুরের দিন। সূর্যোদয় সকাল ৫:৪৯ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৪:৫৩ মিনিটে হবে। গ্রহরাজের কৃপায় কিছু রাশির জাতকের দিনটি খুব শুভভাবে কাটতে পারে, আবার অন্যদের জন্য ছোট-বড় কিছু সমস্যার মুখোমুখি হতে হতে পারে।

মেষ রাশি (15 November Horoscope)
আজ অফিসে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ (15 November Horoscope) বা বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে। ঠান্ডা বা টনসিলের সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোযোগ হারাতে পারেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিনের ঋণ আজ পরিশোধের সুযোগ আসতে পারে।

বৃষ রাশি (15 November Horoscope)
পাওনা টাকা পেতে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি (15 November Horoscope) হতে পারে। কাউকে আর্থিক সাহায্য করলে বিপদ বাড়তে পারে। নতুন বাড়ি কেনা বা ভাড়া নেওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে।
মিথুন রাশি (15 November Horoscope)
অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। বড় চাকরির বা ভালো বেতন সহ কাজের প্রস্তাব আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক কিছুটা তিক্ত হতে পারে। কর্মক্ষেত্রে হিসাবের গোলমাল বা বিভ্রান্তি দেখা দিতে পারে।
কর্কট রাশি
দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত কিছু আজ সহজে পেতে পারেন। আয় ভালো হলেও খরচও বাড়বে। অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগালে ব্যবসায় লাভজনক ফলাফল আসতে পারে। উচ্চশিক্ষায় কিছু বাধার মুখোমুখি হতে পারেন। শারীরিক সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন।
সিংহ রাশি
বাড়ি পরিবর্তনের সুযোগ থাকতে পারে। ব্যবসায় আয় ও ব্যয়ের দিকে নজর দিন। সন্তানের সাফল্যে গর্বিত অনুভূতি হবে। অংশীদারি ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। বড় চুক্তিভিত্তিক কাজে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন: America: এইচ-১বিতে কড়া ট্রাম্প:বার্ষিক ফি বৃদ্ভির পর পুরোপুরি বন্ধের উদ্যোগ
কন্যা রাশি
অফিসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। সম্পত্তি সংক্রান্ত ঝামেলা এড়িয়ে চলুন। আর্থিক সমস্যা সমাধানে আজ সুবিধা হতে পারে। শখের দ্রব্য কেনার কারণে অতিরিক্ত খরচ হতে পারে।
তুলা রাশি
মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। আয়-রোজগারে সাময়িক বাধা আসতে পারে। কসমেটিকস বা সুগন্ধি ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। পুরোনো ঋণ পরিশোধ করতে পারবেন। হাড় ও চামড়ার সমস্যায় সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি
সংসারে সম্পর্ক ভালো হলেও দাম্পত্যে মতবিরোধ হতে পারে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখলে ক্ষতির সম্ভাবনা আছে। কর্মহীনদের জন্য ভালো চাকরির সুযোগ রয়েছে।
ধনু রাশি
কর্মসূত্রে দূরবর্তী যাত্রার সম্ভাবনা। সহজ বিশ্বাস করলে ঠকতে পারেন। হস্তশিল্প বা কুটির শিল্পে অপ্রত্যাশিত লাভ হতে পারে। জলসম্পর্কিত বিপদের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি
ঋণ সংক্রান্ত আবেদন মঞ্জুর হওয়ার যোগ। নতুন সম্পর্কের সূচনা হতে পারে। ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনা। বিদ্যুৎ বা আগুনের বিপদ থাকতে পারে।
কুম্ভ রাশি
দাম্পত্যে অশান্তি বাড়তে পারে। আত্মীয়দের বিরোধিতা ক্ষতির কারণ। কর্মক্ষেত্রে বদলি বা অসন্তোষের সম্ভাবনা। ঝুঁকিপূর্ণ ব্যবসা এড়িয়ে চলুন।
মীন রাশি
চিকিৎসা বিভ্রান্তির সম্ভাবনা। বন্ধুদের সাহায্য পাবেন। মানসিক অবসাদে ভুগতে পারেন। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। প্রশাসনিক বা প্রতিরক্ষা ক্ষেত্রে পদোন্নতির সুযোগ।


