Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রদেশের রেওয়ার সরকারি সঞ্জয় গান্ধী (Hospital Negligence) মেমোরিয়াল হাসপাতালে সন্তান প্রসবের পর ২৫ বছরের এক তরুণী ও তাঁর সদ্যোজাত সন্তানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই এই মর্মান্তিক পরিণতি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছে।
প্রসবের পরেই মৃত্যু (Hospital Negligence)
হাতওয়া এলাকার বাসিন্দা কল্পনা মিশ্র প্রথম (Hospital Negligence) সন্তানের জন্ম দিতে ২৫ অগস্ট রাতে হাসপাতালে ভর্তি হন। পরের দিন রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার হয়। সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই মা ও শিশুর মৃত্যু হয়। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার।
আগেই বুঝতে পেরেছিলেন! (Hospital Negligence)
ঘটনার আগে হাসপাতালের ওয়ার্ডে কল্পনার কান্নার (Hospital Negligence) একটি ভিডিও সামনে এসেছে। সেখানে তাঁকে নিজের চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে এবং পরিবারের কাছে সাহায্য চাইতে দেখা যায়। পরিবারের দাবি, শারীরিক অবস্থার অবনতি সম্পর্কে চিকিৎসক ও নার্সদের জানানো হলেও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি।
কল্পনার বাবা রামশরণ মিশ্রের অভিযোগ, চিকিৎসার গাফিলতিই মেয়ের মৃত্যুর কারণ। অ্যানাস্থেশিয়া নিয়েও পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে। ঘটনার পর হাসপাতালের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে ময়নাতদন্তে রাজি হয় পরিবার।
তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন
ইতিমধ্যেই দুই নার্সিং অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসকদের বিরুদ্ধে সরাসরি গাফিলতির অভিযোগ অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষ মানেনি।
আরও পড়ুন: Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটকাণ্ডে অভিষেককে তলব, মঙ্গলবার থানায় হাজিরার নির্দেশ
এই ঘটনার সঙ্গে সামনে এসেছে রাজ্যের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় কর্মী ঘাটতির বিষয়টিও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিশেষজ্ঞ চিকিৎসকের হাজার হাজার পদ এবং মেডিক্যাল অফিসারের বহু পদ এখনও শূন্য। ফলে চিকিৎসা পরিষেবার মান ও পর্যাপ্ত নজরদারি নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।


