Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠানো হয়েছে।
শনিবার রাতেই নোটিশ (Abhishek Banerjee)
শনিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোডের বাড়িতে নোটিস নিয়ে পৌঁছয় পুলিশ। প্রায় রাত ৯টা নাগাদ পুলিশ তাঁর বাড়িতে যায় এবং হাজিরার নোটিস দেয়।
আরও পড়ুন: Derek O Brien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে তলব ডেরেককে, বাড়িতে না থাকায় নোটিস নিলেন নিরাপত্তারক্ষী
মোট তিনটি FIR দায়ের
ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পুলিশের কাজে বাধা, পুলিশ ও পুরসভার কর্মীদের মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে মোট তিনটি FIR দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে দু টি FIR এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
এই ঘটনায় তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় তাঁর হাজিরা দেওয়ার কথা।


