Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ভাইফোঁটা(Bhai Phota) মানেই তো বাড়িতে ভূরিভোজের আসর। ভাইয়ের সামনে বাহারি খাবার পরিবেশনের জন্য সকাল থেকে চলে রান্নার তোড়জোড়। বিশেষ দিনের মেনুতে রকমারি মাছের সঙ্গে চিকেনের পদ তো থাকতেই হবে। তবে প্রতি বারের মতো কষা মাংস নয়, এ বছর নতুন কী বানাবেন ভাবছেন? রাঁধতে পারেন চিজি মাখনি চিকেন(Cheesy Makhani Chicken)। রইল রেসিপি।
উপকরণ:(Bhai Phota)
- চিকেন (বোনলেস, মাঝারি টুকরো) – ৫০০ গ্রাম
- টক দই – ৩ টেবিল চামচ
- আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
- চিলি ফ্লেক্স – ১ চা চামচ
- টমেটো পিউরি (ঘরে বানানো বা রেডি) – ১ কাপ
- কাজুবাদাম পেস্ট – ২ টেবিল চামচ
- ফ্রেশ ক্রিম – ৩ টেবিল চামচ
- গ্রেট করা চিজ (চেডার/মোজারেলা) – ১/২ কাপ
- মাখন – ২ টেবিল চামচ
- গরম মশলা গুঁড়ো, কাসৌরি মেথি, লবণ, চিনি – স্বাদমতো

আরও পড়ুন: Gold Price Fall: উৎসবের পরেই কমবে সোনার দাম! সত্যি নাকি জল্পনা?
পদ্ধতি:(Bhai Phota)
প্রথমে চিকেনের টুকরোগুলো টক দই, আদা-রসুন বাটা, চিলি ফ্লেক্স ও সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন অন্তত ৩০ মিনিট। এরপর চিকেন হালকা গ্রিল বা ভেজে তুলে রাখুন। এতে বাইরের দিকটা ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে জুসি। এবার একটি প্যানে মাখন গরম করে তাতে টমেটো পিউরি, কাজুবাটা, লবণ, চিনি ও কাসৌরি মেথি দিয়ে ভালো করে কষান।

এবার ফ্রেশ ক্রিম ও গ্রেট করা চিজ দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে তাতে গ্রিল করা চিকেন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ৫ মিনিট ঢেকে দিন। ঢাকনা দেওয়ার আগে উপরে ছড়িয়ে দিন আরও একটু চিজ ও গরম মশলা। কিছুক্ষণ পর আঁচ বন্ধ করে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে চিজি মাখনি চিকেন। রান্না হয়ে এলে নামিয়ে গার্নিশ করুন কর্নপাতা, ধনে পাতা বা ফ্রাইড অনিয়ন দিয়ে। গরম ভাত বা নানের সঙ্গে ভাইদের(Bhai Phota) পরিবেশন করুন মাংসের এই পদটি।
আরও পড়ুন: Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীতে ১৪ শাক না খেলে ভূত কি আপনার ঘাড় মটকাতে পারে? কী বলছে লোকবিশ্বাস..


