Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক সপ্তাহ ধরে সোনার বাজার (Gold Price Fall) ছিল উত্তপ্ত। ধনতেরসের আগেই সোনার দামে রেকর্ড পরিমাণ ঊর্ধ্বগতি দেখা যায়, যা অনেক ক্রেতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। যদিও ধনতেরসের দিন কলকাতার বাজারে সোনার দামে সামান্য ছাঁট পড়েছে, তবু তা মোটের উপর উচ্চই রয়েছে।
তবে সুখবর হল, বাজার বিশেষজ্ঞদের মতে, এই ঊর্ধ্বগতি হয়তো খুব বেশিদিন স্থায়ী হবে না। উৎসবের ব্যস্ততা শেষ হতেই সোনার দামে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
কেন কমতে পারে সোনার দাম? (Gold Price Fall)
জেএম ফাইনান্সিয়াল সার্ভিসেস-এর কমোডিটি ও কারেন্সি বিভাগের ভাইস (Gold Price Fall) প্রেসিডেন্ট প্রণব মেরা জানাচ্ছেন, গত সপ্তাহ পর্যন্ত সোনার চাহিদা ছিল তুঙ্গে। তবে সামনের সপ্তাহ থেকে সেই চাহিদা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরিস্থিতির দিকে নজর রাখছে ব্যবসায়ীরা-
- চিনা অর্থনৈতিক তথ্য
- ব্রিটেনের মুদ্রাস্ফীতির হার
- বিভিন্ন দেশের PMI ডেটা
- আমেরিকার সুদের হারে সম্ভাব্য পরিবর্তন
- মার্কিন গ্রাহকদের আস্থা সংক্রান্ত তথ্য
এই সবকিছুই প্রভাব ফেলতে পারে সোনার দামে।
সোনা কিনব কি এখন? (Gold Price Fall)
বিশেষজ্ঞ সুগন্ধা সচদেবা মনে করছেন, সাম্প্রতিক কালে সোনার চাহিদা এতটাই বেশি ছিল যে বাজার এক ধরনের ‘ওভারবট জোন’-এ পৌঁছে গিয়েছে। তাই এখনই দাম কিছুটা কমতে পারে এবং বাজারে একটা সাময়িক ভারসাম্য আসতে পারে।
আরও পড়ুন: Diwali Muhurat Trading: শুধু এক ঘণ্টার খেল! দিওয়ালির দিন শেয়ার বাজার খুললেই…
তবে এই বিরতি বেশিদিন থাকবে না বলেই মনে করছেন তিনি। সচদেবা মনে করছেন, সামান্য পতনের পর আবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ₹১,৪৫,০০০ থেকে ₹১,৫০,০০০-এর মধ্যে উঠতে পারে। ফলে যারা বিনিয়োগের জন্য সঠিক সময় খুঁজছেন, তাদের জন্য মূল্য পতনের এই সময়টাই হতে পারে আদর্শ।
কী করণীয় বিনিয়োগকারীদের?
বর্তমানে যারা সোনায় বিনিয়োগ করতে ইচ্ছুক, তাদের জন্য এটা হতে পারে উপযুক্ত সময়ের প্রহর গোনা। দাম কিছুটা নামলেই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হবে বুদ্ধিমানের কাজ, কারণ পরবর্তী সময়ে তা আবার চড়তে পারে।


