Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আচমকাই অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) পরিবারে ঘটে গেল অঘটন । পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হুমার তুতো ভাই আসিফ কুরেশি গাড়ি পার্কিংয়ের জন্য বিবাদে জড়িয়ে পড়েন। হয়ে যায় রক্তারক্তি কাণ্ড। খুন হন আসিফ।
কী নিয়ে বিবাদ? (Huma Qureshi)
শোনা যায়, বৃহস্পতিবার দিল্লির নিজামুদ্দিনে বাড়ির সামনে বিবাদের জড়িয়ে পড়েন হুমার ভাই (Huma Qureshi) আসিফ। গাড়ির রাখার পরই বিবাদ শুরু হয় অপর পক্ষের সাথে আসিফের। শোনা গিয়েছে, অপর পক্ষ থেকে আসিফের ওপর এলোপাথারি ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তৎক্ষণাৎ আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। আসিফের পরিবারের তরফ থেকে শোনা গিয়েছে, আগেও এই একই কারণ অর্থাৎ গাড়ি রাখাকে কেন্দ্র করে আসিফের সাথে প্রতিবেশীর বিবাদ হয়েছে। তবে এদিনের আচমকা এমন ঘটনা ঘটে যাবে তা আসিফের পরিবার আঁচ করতে পারেননি।
অভিযোগ (Huma Qureshi)
আসিফের স্ত্রীর দাবি, ঘটনা ঘটার দিনও প্রতিবেশীর (Huma Qureshi) গাড়ি তাঁদের বাড়ির সামনে রাখা ছিল। আসিফ যখন কাজে থেকে ফেরেন ,তখন প্রতিবেশীকে গাড়ি সরিয়ে নিতে বলেছিলেন। আর এ নিয়ে শুরু হয় আসিফের সাথে প্রতিবেশীর বিবাদ। তার পরেই আচমকাই ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় আসিফের ওপর। হুমার বাবা সেলিম কুরেশির মতে, ঘটনার দিন আসিফ বাড়ি ফিরে দেখেন প্রতিবেশীর গাড়ি তাঁদের বাড়ির সামনে রাখা। গাড়ি সরাতেই প্রতিবেশীর সাথে তর্কাতর্কি শুরু হয় আসিফের। আর তার মধ্যে প্রতিবেশী ধারাল অস্ত্র নিয়ে আসিফের ওপর আঘাত করতে শুরু করে ,বলে অভিযোগ করেছেন সেলিম কুরেশি।
আরও পড়ুন: Jeetu-Ditipriya: কর্মক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের প্রভাব! দর্শকদের আঘাত দিতে চান না জিতু
গ্রেপ্তার অভিযুক্ত
শোনা গিয়েছে, দিল্লী পুলিশ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছেন । তাদের বয়স একজনের ১৯ ও অন্যজনের ১৮ বছর। ঘটনার প্রত্যক্ষদর্শী ও আসিফের পরিবারের লোকজনদেরকেও এই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। খুনের সময় ধারাল অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা দুইজনকে শুক্রবার আদালতে তোলা হতে পারে বলে। এই ঘটনার তদন্ত চলবে ।
হয়েছিল হাতাহাতি!
শোনা গিয়েছে ,আসিফের সাথে অভিযুক্ত ওই দুই ব্যক্তির প্রথম কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়েছিল। তবে তারপর অভিযুক্তরা এলাকা ছেড়ে চলে যায়। কিন্তু তার পরেরক্ষণেই, অভিযুক্ত ওই দুই ব্যক্তি ফিরে এসে আসিফের ওপর হামলা করে। আসিফের আমিষ খাবারের ব্যবসা রয়েছে। পরিবারে দুই স্ত্রীও রয়েছে। এখন গোটা পরিবার জুড়ে এর শোকের ছায়া। আচমকা এত বড় ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেও পারেনি। পূর্বের শত্রুতা আরও জোরালো ছিল কিনা তা জানা যায়নি, তবে বিষয়টা নিয়ে তদন্ত চলছে।


