Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের রেল পরিবহনের ইতিহাসে নতুন (Hydrogen Powered Train) অধ্যায়ের সূচনা হল হাইড্রোজেনচালিত ট্রেনের উদ্বোধনের মাধ্যমে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রথম হাইড্রোজেন-ফুয়েল সেল প্রযুক্তির ট্রেনের সূচনা করেন। প্রথম পর্যায়ে এই আধুনিক ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত প্রায় ৮৯ কিলোমিটার রুটে চলাচল করবে। পরিবেশবান্ধব প্রযুক্তিকে আরও বেশি গুরুত্ব দিতেই ভারতীয় রেল এই নতুন উদ্যোগ নিয়েছে।
ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য (Hydrogen Powered Train)
এই ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি প্রচলিত (Hydrogen Powered Train) ডিজেল ইঞ্জিনের বদলে হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। হাইড্রোজেন ও বাতাসের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি শক্তিতেই ট্রেনটি চলবে। ফলে কার্বন নির্গমন প্রায় শূন্যের কোঠায় থাকবে, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
আর কী কী আছে?
১০ কোচের এই ট্রেনে রয়েছে দুটি পাওয়ার কার এবং আটটি যাত্রীবাহী কোচ। প্রায় ২,৬০০ জন যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারবেন। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার হলেও ভবিষ্যতের জন্য এর নকশাগত গতি ধরা হয়েছে ঘণ্টায় ১১০ কিলোমিটার। জিন্দ, গোহানা ও সোনিপতের পাশাপাশি একাধিক মধ্যবর্তী স্টেশনেও এই ট্রেন থামবে, ফলে স্থানীয় যাত্রীদেরও সুবিধা হবে।
আরও পড়ুন: Sunny Leone: মন্দারমণিতেই শান্তি সানির! বাংলায় ঘুরছেন বলি অভিনেত্রী?
এই পরিষেবা চালুর মাধ্যমে ভারত বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের তালিকায় জায়গা করে নিল, যারা সফলভাবে হাইড্রোজেনচালিত ট্রেন পরিচালনা করছে। বিশেষজ্ঞদের মতে, পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের এই পদক্ষেপ ভবিষ্যতে দেশের রেল ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই এবং পরিবেশবান্ধব করে তুলবে। আগামী দিনে দেশের আরও বিভিন্ন রুটে এই ধরনের ট্রেন চালুর সম্ভাবনাও উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।


