Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মালদ্বীপ ছেড়ে শেষে বাংলার মন্দারমণি? (Sunny Leone) বলিপাড়ার উষ্ণতা ছড়ানো অভিনেত্রী সানি লিওনির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় এই সমুদ্র সৈকত। প্রথমে একটি ছবি পোস্ট করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, এটি কি মালদ্বীপ, নাকি মন্দারমণি? সেই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। পরে আরও দুটি ছবি শেয়ার করে তিনি স্পষ্ট করে দেন, ছবিগুলি মন্দারমণিতেই তোলা। এরপর থেকেই এই সমুদ্রসৈকত নিয়ে ভ্রমণপ্রেমীদের উৎসাহ আরও বেড়ে গিয়েছে।
মন্দারমণিতেই শান্তি সানির? (Sunny Leone)
‘দীপুদা’. বাঙালির ঘোরার তালিকায় দীঘার কথা (Sunny Leone) তো জন্ম থেকেই ঠিক করা। কলকাতার কাছাকাছি হওয়ায় বহু পর্যটকের কাছেই মন্দারমণি দীর্ঘদিনের প্রিয় গন্তব্য। দীঘার তুলনায় তুলনামূলক শান্ত পরিবেশ, বিস্তীর্ণ সমুদ্রতট এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গার অন্যতম আকর্ষণ। পাশাপাশি লাল কাঁকড়ার বিচরণ এবং শান্ত ঢেউ ভ্রমণপিপাসুদের আলাদা অভিজ্ঞতা দেয়।
আরও পড়ুন: Sensex Nifty: ভারতীয় শেয়ার বাজারে জোয়ার, বিশ্ববাজারের ধাক্কা সামলাল সেনসেক্স-নিফটি
পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব
বর্তমানে মন্দারমণিতে পর্যটকদের জন্য জেট স্কিইং, প্যারাসেলিং-সহ একাধিক ওয়াটার স্পোর্টসের ব্যবস্থাও রয়েছে। ফলে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর জন্য এটি ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় হোটেল ব্যবসায়ীদের মতে, প্রতি বছরই পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাঁদের আশা, সানি লিওনির সোশ্যাল মিডিয়া পোস্টের পর দেশ-বিদেশের আরও বহু মানুষ মন্দারমণি ভ্রমণের পরিকল্পনা করবেন। এর ইতিবাচক প্রভাব পড়তে পারে স্থানীয় পর্যটন শিল্পেও।


