Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: জগদ্ধাত্রী পুজোর ভাসানকে কেন্দ্র করে বিতর্ক। কৃষ্ণনগরে (Krishnanagar) ভাসান চলাকালীন বিশৃঙ্খলা সামলাতে গিয়ে কোতোয়ালী থানার আইসি (Inspector-in-Charge) অমলেন্দু বিশ্বাসের বিরুদ্ধে পুজো কমিটির সদস্যদের গালিগালাজের অভিযোগ। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে।
কদমতলা ঘাটে বচসা ও বিশৃঙ্খলা (Krishnanagar)
ঘটনার সূত্রপাত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলাকালীন কদমতলা ঘাটে। অভিযোগ, চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটি পুলিশ প্রশাসনের নির্দেশিকা অমান্য করে তাদের প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখে। এর ফলে অন্যান্য প্রতিমার ভাসানে বিঘ্ন ঘটে এবং পুরো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
পরিস্থিতি সামাল দিতে যখন কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা শান্তিপূর্ণভাবে ভাসান সম্পন্ন করার জন্য পুজো কমিটির সদস্যদের অনুরোধ করেন, তখনই সমস্যা চরমে পৌঁছায়। অভিযোগ উঠেছে, চকেরপাড়া বারোয়ারির কিছু সদস্য ওই মহিলা পুলিশ কর্মীদের লক্ষ্য করে গালিগালাজ ও শ্লীলতাহানি করে।
আইসি’র বিরুদ্ধে গালিগালাজ ও পুলিশের লাঠিচার্জ
মহিলা কর্মীদের প্রতি এমন আচরণের পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ব্যবস্থা নিতে হয়। অভিযোগ, সেই সময় পুলিশ লাঠিচার্জ করে। এই সময় ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালী থানার আইসি অমলেন্দু বিশ্বাসও ওই বারোয়ারীর সদস্যদের উদ্দেশ্যে গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে (Krishnanagar)। আইসি’র এই আচরণের ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানায় চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান, অসদাচরণ এবং মহিলা পুলিশ কর্মীর প্রতি শারীরিক হেনস্তার মতো অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন:Andhra Stampede: পদপিষ্ট বহুমানুষ! পুজোর আনন্দ মুহূর্তেই শোকে পরিণত?
তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিরোধী দল বিজেপি। আইসি অমলেন্দু বিশ্বাসের আচরণের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি নেতৃত্ব বলেছেন, একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের মুখে এমন ভাষা মানায় না।
অন্যদিকে, এই বিষয়ে চকের পাড়া বারোয়ারীর কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সামগ্রিকভাবে, ভাইরাল ভিডিও এবং অভিযোগ-পাল্টা অভিযোগের জেরে জগদ্ধাত্রী পুজোর এই ঐতিহ্যবাহী ভাসান পর্ব ঘিরে উত্তেজনা কৃষ্ণনগরে (Krishnanagar)।


