Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে সিনিয়র রিসার্চ ফেলো পদের জন্য আবেদন করতে পারবেন স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা (Job)। নিয়োগ করা হবে নির্দিষ্ট সময়ের চুক্তিতে। নিযুক্তদের জন্য মানে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত গবেষণাগারে কাজের সুযোগ (Job)
যারা গবেষণা করতে আগ্রহী তাদের জন্য সুখবর। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-এ কর্মখালি। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ইটানগরের দফতরে নিয়োগ করা হবে সিনিয়র রিসার্চ ফেলো পদে। মোট শূন্যপদের সংখ্যা একটি (Job)।
প্রতিষ্ঠানের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞান বিভাগের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। আবেদনকারীদের এ ক্ষেত্রে কাজের জন্য গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য যোগ্যতা বিষয়ক বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে ইচ্ছুক ব্যক্তিদের।
প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিযুক্তদের জন্য প্রতি মাসে ৩৭,০০০ টাকা পারিশ্রমিক হিসেবে বরাদ্দ করা হয়েছে। তাছাড়া নিযুক্ত ব্যক্তিরা ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত নির্দিষ্ট পদে বহাল থাকবে।

আরও পড়ুন: Tanusree Goswami: ঠাকুর দেখতে চান লাইন দিয়ে, সপ্তমীতে সারা রাতের প্ল্যান তনুশ্রীর
আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকতে হবে সরাসরি ইন্টারভিউ-এর জন্য। তারা আগাম আবেদনপত্র জমা দিতে পারবেন। ইন্টারভিউ হবে ইটানগরের দফতরে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। আবেদনের বিষয়ে বাকি তথ্য জানতে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে ইচ্ছুক ব্যক্তিদের (Job)।


