Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুজো মানেই বাঙালির উৎসব (Tanusree Goswami), আর সেই উৎসবের আমেজে মেতে উঠেছেন অভিনেত্রী তনুশ্রী গোস্বামীও (Tanusree Goswami) । পুজোর আগেই নিজের সব কাজ সেরে নিয়েছেন তিনি। তাই পুজোর ক’টা দিন পুরোপুরি ছুটির মুডে থাকবেন বলে জানিয়েছেন তনুশ্রী। অভিনেত্রীর কথায়, “এটাই সম্ভবত প্রথমবার পুজোর সময় কোনও কাজ নেই। আর এই না-কাজের মধ্যেই একটা আলাদা আনন্দ আছে।”
সপ্তমীর পরিকল্পনা (Tanusree Goswami)
তনুশ্রীর (Tanusree Goswami) কাছে পুজো মানেই খাওয়া-দাওয়া, আড্ডা, আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো। সপ্তমীর দিন তনুশ্রী বন্ধু ও পরিবারের সঙ্গে সারাদিন ধরে আড্ডা আর খাওয়া-দাওয়ার পরিকল্পনা করেছেন। সন্ধ্যা আটটা-নটার পর থেকে তিনি হোল নাইট ঠাকুর দেখবেন। ষষ্ঠীতে নিরামিষ খাওয়ার পর সপ্তমীতে ইচ্ছা রয়েছে আমিষ খাওয়ার।
সপ্তমীর সাজ পোশাক (Tanusree Goswami)
পুজোর সাজগোজ নিয়েও স্পষ্ট মত (Tanusree Goswami) অভিনেত্রীর। তনুশ্রী সাধারণত ওয়েস্টার্ন পোশাকে নয়, ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সাজেই বেশি স্বচ্ছন্দ। তিনি বলেন, “ইন্ডিয়ান ড্রেসে নিজেকে সবচেয়ে বেশি সুন্দর ও কমফোর্টেবল লাগে।” সপ্তমীর দিন অভিনেত্রীর পরার ইচ্ছা রয়েছে একটি হলুদ রঙের কটন শাড়ি, যার সঙ্গে ম্যাচিং কালো ব্লাউজ। জাঙ্ক জুয়েলারি, লিপস্টিক, কাজল ,সবই থাকবে সাজে।
ট্র্যাডিশনাল লুকে ধরা দেওয়া
অষ্টমী এবং নবমীর দিনেও তনুশ্রীর (Tanusree) পরিকল্পনা অনেক। অষ্টমীর দিন বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নবমীতে কালো রঙের শাড়ির সাথে গোল্ডেন গয়নার সঙ্গে একেবারে ট্র্যাডিশনাল লুকে ধরা দিতে চান তিনি। কালো রঙ যে তাঁর বিশেষ পছন্দের, তা বলাই বাহুল্য।
লাইন দিয়ে ঠাকুর দেখা
পুজোর একটা দিক তনুশ্রীর খুব মিস হয়—লাইন দিয়ে ঠাকুর দেখা। তিনি বলেন, “এই পেশায় আসার পর থেকে আর লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা হয়ে ওঠে না। তবে পুজো যেন পূর্ণ হয় না যদি না লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখি। তাই রাত করে হলেও এক-দু’টা ঠাকুর লাইন দিয়ে দেখি।”
দশমীর লুক
দশমীর দিন তনুশ্রী দেশের বাড়িতে যান। ভাইবোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করার জন্য এই দিনটা তাঁর খুবই স্পেশ্যাল। দশমীতে পরার ইচ্ছা রয়েছে লাল পাড় সাদা শাড়ি, তবে আবহাওয়ার উপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Amitabh Bachchan: পাকিস্তানকে হারিয়ে এশিয়া চ্যাম্পিয়ন ভারত, শোয়েবকে কটাক্ষ বিগ বি-র!
খাওয়া-দাওয়ার ব্যাপারে স্ট্রিট ফুড তাঁর খুব প্রিয়—ফ্রায়েড চিলি চিকেন, ফুচকা, আইসক্রিম সবই ভালোবাসেন। যদিও এগুলো তেমন বেশি খান না, তবুও পুজোর সময় একটু খান।
সব মিলিয়ে পুজো মানেই তনুশ্রীর কাছে নির্ভেজাল আনন্দ, কাছের মানুষদের সঙ্গে সময় কাটানো আর নিজের মতো করে কিছুটা সময় উপভোগ করা।


