Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিসি-র কর্তাদের সাথে বাংলাদেশের আলোচনার আগেই বিপত্তি। ভারতীয় হওয়ায় ভিসা দিলো না বাংলাদেশ (ICC)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিসা জটিলতা (ICC)
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ নিয়ে জট কিছুতেই যেন কাটতে চাইছে না। তবে এর সমাধান সূত্র বের করতে আইসিসি কর্তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসার জন্য বাংলাদেশ যাবে বলেই ঠিক ছিল। কিন্তু সেই বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি শুরু হওয়ার আগেই ঘটল বিপত্তি। জানা গিয়েছে ভিসা জটিলতার কারণে দুই সদস্যের মধ্যে একজন ভিসা পাননি। দুই জনের মধ্যে এখন একজনই বৈঠকে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে (ICC)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি-করাপশন ও সিকিউরিটির প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার একাই পৌঁছেছেন ঢাকায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি অচলাবস্থা মেটাতেই তাঁর এই সফর বলেই খবর। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আইসিসি প্রতিনিধি দলের আর এক শীর্ষকর্তা ভারতের নাগরিক হওয়ায় তাঁকে ভিসা দিতে অস্বীকার করে বাংলাদেশ। যার কারণে বাংলাদেশ সফরে যেতে পারেননি তিনি। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জটিল হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই গুরুত্বপূর্ণ আলোচনার সমস্ত দায়ভার এখন এফগ্রেভের উপর। আইসিসি-র এই সফরকে শেষ চেষ্টা হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়াক্ষেত্রের এই টানাপোড়েনের ছায়া পড়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC)।
আরও পড়ুন: Iran Return: ইরান থেকে দেশে ফিরলেন ভারতীয়রা, দিল্লিতে নামল প্রথম দু’টি বাণিজ্যিক বিমান
যাবতীয় বিতর্ক শুরু হয়েছিল মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার পর থেকেই। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার দোহাই দিয়ে ভারতে খেলতে আসতে অস্বীকার করে। আইসিসি-র কাছে চিঠি দিয়ে তারা জানায় তাঁদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ এই দাবি জানায়। এরপর আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দেয়। কিন্তু বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় আর এই পরিস্থিতিতে আইসিসি বাংলাদেশকে নিরাপত্তার বিষয়ে আস্বস্ত করতে চায়। এখন দেখার এই বৈঠকের পর সমাধান সূত্র বেরোয় নাকি জটিলতা থেকেই যায়।
যদিও ভিসা ইস্যুতে আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি বা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি (ICC)।


