Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রামায়ণে সীতাকে সতীত্ব প্রমাণের জন্য ‘অগ্নিপরীক্ষা’ দিতে হয়েছিল (Incident in Gujarat)। কিন্তু ২১ শতকেও একই অমানবিকতার পুনরাবৃত্তি ঘটল গুজরাটে। স্বামীর প্রতি বিশ্বস্ততা প্রমাণের জন্য এক গৃহবধূকে ফুটন্ত তেলে হাত ডুবিয়ে দিতে বাধ্য করা হলো। এই নৃশংস ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
মেহসেনা জেলার ভয়াবহ ঘটনা (Incident in Gujarat)
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গুজরাটের মেহসেনা জেলার ভিজাপুর তালুকের গেরিটা গ্রামে নৃশংস ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে তিন দিন পরে, যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি জানাজানি হয়। স্থানীয় পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করে এবং চার জনকে গ্রেপ্তার করে।
বিবাহিত জীবনের অন্ধকার অধ্যায় (Incident in Gujarat)
১৩ বছর আগে ওই মহিলার বিয়ে হয়। তাঁর দুটি সন্তানও রয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা বারবার তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলত। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নানাভাবে অত্যাচার করত। স্বামীর প্রতি আনুগত্য নিয়েও বারবার অপমানজনক মন্তব্য করা হতো। ১৬ সেপ্টেম্বর সেই অভিযোগই ভয়াবহ আকার নেয়।
‘অগ্নিপরীক্ষা’ (Incident in Gujarat)
অভিযোগ অনুযায়ী, শ্বশুরবাড়ির সদস্যরা মহিলাকে সতীত্ব প্রমাণের নামে ভয়ঙ্কর শর্ত দেয় গরম তেলের কড়াইয়ে হাত ডুবিয়ে দেখাতে হবে তাঁর চরিত্রের শুদ্ধতা। তিনি অস্বীকার করলে তাঁকে মারধর করা হয়। তারপর জোর করে তাঁর হাত ফুটন্ত তেলে ডুবিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, তাঁর পায়েও গরম তেল ঢেলে দেওয়া হয়।
প্রতিবেশীদের তৎপরতা (Incident in Gujarat)
গৃহবধূর যন্ত্রণার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন:Horoscope Update: গজকেশরী যোগে শুরু নবরাত্রি, মা দুর্গার আশীর্বাদ পাবেন কারা?
পুলিশের পদক্ষেপ কি ছিল
পুলিশ সূত্রে খবর, নির্যাতিত মহিলা জানিয়েছেন যে, বিয়ের পর থেকেই তাঁর ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চলত। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে এবং আইনি তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।



