Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল। মধ্যমগ্রামের যশোর রোডের বিবেকানন্দ কলেজ বাস স্টপের কাছে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা । স্কুটির চাকা পিছলে রাস্তায় ছিটকে পড়লেন নিবারণ দাস, বয়েস ৫২ বছর। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। ফের মধ্যমগ্রামে পথ দুর্ঘটনা! প্রাণ হারালেন এক প্রৌঢ়

মৃতের পরিচয় (Accident in Madhyamgram)
নিবারণ দাস বারাসতের হৃদয়পুরের কৈলাসনগরের বাসিন্দা ছিলেন (Accident in Madhyamgram)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিত স্কুটিতে চেপে যাতায়াত করতেন। ঘটনার সময় তিনি মাথায় হেলমেট পরা অবস্থাতেই স্কুটি চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য (Accident in Madhyamgram)
খবর সূত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই স্কুটির চাকা পিছলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন নিবারণবাবু। তখনই পিছন থেকে আসছিল সরকারি বাসটি। বাসটি ব্রেক কষলেও বিপদ এড়ানো যায়নি। চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
চিকিৎসকের প্রাথমিক অনুমান (Accident in Madhyamgram)
তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকদের অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের।

এলাকায় উত্তেজনা (Accident in Madhyamgram)
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ধরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বাসচালককে আটক করা হয়েছে।

যশোর রোডে দুর্ঘটনার নজির
এই প্রথম নয়। গত মাসেই মধ্যমগ্রামে যশোর রোডের ধারে একটি চায়ের দোকানে সবজির গাড়ি ঢুকে পড়েছিল। সেই ঘটনায় আহত হয়েছিলেন কয়েকজন। তার আগেও, জুলাই মাসে এই যশোর রোডেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের।



