Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আকাশের দিকে তাকিয়ে ভারত ও ইংল্যান্ড-এর (IND vs ENG 2025) সমগ্র দল! ইংল্যান্ড-এর খারাপ আবহাওয়াই কি হয়ে দাঁড়াবে ম্যাচ নির্ণায়ক?
ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG 2025)
ভারত বনাম ইংল্যান্ড সিরিজ-এর উন্মাদনা প্রথম ম্যাচ থেকেই (IND vs ENG 2025) তুঙ্গে, আগের ম্যাচ-এর টানটান উত্তেজনা যেন এই ম্যাচ-এও বিদ্যমান! এই ম্যাচ ভারত জিতলে সিরিজ যেমন ড্র হবে তেমনই যদি ম্যাচ ড্র হয় তাহলে ইংল্যান্ড এই সিরিজ জিতে যাবে সুতরাং দুই দলের কাছেই এই শেষ দু’দিন খুব গুরুত্বপূর্ণ। জয়ের জন্য ইংল্যান্ড-এর দরকার ৩২৪ রান। ক্রিস ওকস কাঁধে গুরুতর চোট পেয়ে ব্যাট করতে না পারার ফলে ভারতের দরকার ৮ উইকেট কিন্তু সব কিছুর উপর চোখ রাঙাচ্ছে ইংল্যান্ডের কালো আকাশ।
প্রথম তিন দিনের আপডেট (IND vs ENG 2025)
ওভাল টেস্ট-এ প্রথমে ব্যাট করে ভারত দশ উইকেট হারিয়ে রান তোলে ২২৪, এর জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে রান তোলে ২৪৭। প্রথম ইনিংস-এ মোহাম্মদ সিরাজ এবং প্রাসিধ কৃষ্ণা দুজনেই ৪’টি করে (IND vs ENG 2025) উইকেট তুলে নেয় । ভারত যখন দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামে তখন পিচ-এর গতি ছিল মন্থর কিন্তু মন্থর গতির পিচ-এও মাটি আঁকড়ে দাঁড়িয়ে থাকে যশস্বী জয়সওয়াল এবং আকাশদীপ। ৭৪ বলে দুই ব্যাটসম্যান জুটি অর্ধশতরানের পার্টনারশীপ করার পরেই বাংলার পেসার আকাশদীপ নিজের প্রথম অর্ধশতরান করে। ১১৮ রানে যশস্বী জয়সওয়াল নিজের অনবদ্য ইনিংস শেষ করে এবং তৃতীয় দিনের শেষে ১০ উইকেট হারিয়ে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৩৯৬।
আবহাওয়ার পূর্বাভাস
প্রথম দু’দিনের খেলায় বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮০ থেকে ৫০ শতাংশ দুপুরের পর ভারি এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার কারণে দুই দলের কপালেই চিন্তার ভাঁজ। পূর্বাভাস অনুযায়ী খেলা শুরুর পর বৃষ্টির কারণে বারবার খেলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দলের পাশাপাশি দুই দলের সমর্থকরাও যেন প্রমাদ গুনছে, যদিও খেলার কিছুটা বিঘ্নিত হলেও ফলাফলের আশা সম্পূর্ণ ভাবে শেষ হয়ে যাবে না কারণ সোমবারের খেলা তখনও বাকি থাকবে।


