Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চল্লিশেও গোল করে চলেছেন তিনি। মাঠ জুড়ে দাপটের সঙ্গে খেলতে দেখা যাচ্ছে তাঁকে। এই বয়সেও বাইসাইকেল কিকে চমকে দিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)।
বাইসাইকেল কিকে অনবদ্য গোল রোনাল্ডোর (Cristiano Ronaldo)
চল্লিশেও একই রকম খেলে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলও করে যাচ্ছেন একের পর এক। এবার অনবদ্য বাইসাইকেল কিকে গোল করে মুগ্ধ করেছেন সমর্থকদের। অন্যদিকে গোল করে ইন্টার মায়ামিকে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তুলেছেন লিওলেন মেসি (Cristiano Ronaldo)।
এমন অবস্বাস্য গোল করেছেন আল খালেজের বিপক্ষে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে (৯০+৬) পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। ডান দিক থেকে নাওয়াফ বাওশালের বাড়ানো ক্রসে অসাধারণ গোল করেন তিনি। বক্সে ভাসানো বল নাজপাখির মতো দুরন্ত ভলিতে গোল করেন রোনাল্ডো। এই বয়সেও এমন কিকে হতবাক হয়ে যান বিপক্ষ গোলকিপার আন্থনি মারেজ। বিপক্ষ গোলকিপার ঝাঁপ দিয়েও নাগাল পাননি বলের। সাত বছর আগে জুভেন্টাসের জার্সিতে এমন গোল করতে দেখা গিয়েছিল তাঁকে। সব মিলিয়ে কেরিয়ারে এখন তিনি ৯৫৫টি গোলের মালিক। দ্রুত এগোচ্ছেন হাজারের লক্ষ্যমাত্রার দিকে। উল্লেখ্য, ম্যাচটিতে আল নাসের ৪–১ গোলে জিতেছে। রোনাল্ডো ছাড়া বাকি তিন গোল জোয়াও ফেলিক্স, ওয়েসলি রিবেইরো এবং সাদিও মানের।

ম্যাচ শেষে এই অবিশ্বাস্য গোলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রোনাল্ডো। সেই পোস্টে ক্যাপশন দেওয়ার সুযোগ ছিল তাঁর অনুরাগীদের। সেই পোস্টে তিনি লেখেন ‘বেস্ট ক্যাপশন উইনস’, ‘সেরা ক্যাপশন যিনি দেবেন, তিনিই জিতবেন।’ এরপর সমর্থকরা যে যাঁর মতো ক্যাপশন দিয়েছেন। এই ম্যাচেও তিনি প্রমাণ করেছেন যে বয়স তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা মাত্র।

অন্যদিকে, মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের প্রথমবার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। এর প্লে-অফ সেমিফাইনালে সিনসিনাটিকে ৪–০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ১৯ মিনিটের মধ্যে মেসির গোলে এগিয়ে যায় দল। সিনসিনাটির বিরুদ্ধে শুধু গোল করাই নয়, দু’টি গোলের পাসও বাড়ান এলএমটেন (Cristiano Ronaldo)।


