Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড (Ind vs NZ)।
টস ভাগ্য সঙ্গ দিল না ভারতের (Ind vs NZ)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হেরে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টিম ইন্ডিয়া। সূর্যকুমারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের কাছে শেষ সুযোগ নিজেদের প্রস্তুতি সেরে নেওয়ার। তবে এবারও টস ভাগ্য সঙ্গে দিল না ভারতের। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিউ জিল্যান্ডের (Ind vs NZ)।
প্রত্যাশা মতোই এই ম্যাচে ভারতের প্রথম একাদশে ফিরেছেন ঈশান কিষাণ। তবে বাদ পড়েছেন হর্ষিত রানা ও কুলদীপ যাদব। ওপেনে অভিষেক শর্মার সঙ্গে নামবেন সঞ্জু স্যামসন। সূর্যকুমার যাদব ম্যাচের আগে এক সাংবাদিক বৈঠকে নিশ্চিত করে জানান তিনে নামবেন ঈশান কিষাণ। ছন্দে ফেরার জন্য ব্যাটিং অর্ডারে চেনা পজিশন চারেই নামবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। মিডল অর্ডারে রয়েছেন অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন পরে প্রথম একাদশে ফিরেছেন রিঙ্কু সিং। বীজ হাজারে ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন রিঙ্কু। এই সিরিজেও তাঁর দিকে বিশেষ নজর থাকবে।

আরও পড়ুন: Zakir Khan: পেশা থেকে আপাতত বিরতি স্ট্যান্ড আপ কমেডিয়ান জাকির খানের: কিন্তু কেন?
তবে ODI সিরিজ়ের শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেও বাদ পড়েছেন হর্ষিত রানা। বিরাটের সঙ্গে জুটি বেঁধে তাঁর লড়াই প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সর্বত্র। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়েছেন পেসার অলরাউন্ডার শিবম দুবে। আট নম্বরে ব্যাটিংয়ে নামবেন তিনি। দুই স্পেশ্যালিস্ট পেসার হিসেবে জশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং রয়েছেন টিমে। একমাত্র স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন বরুণ চক্রবর্তী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একেবারেই ছন্দে ছিলেন না কুলদীপ যাদব আর সেই কারণেই দল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে (Ind vs NZ)।
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা, অর্শদীপ সিং


