Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ছ’বছর পর ইডেনে ফিরেছে টেস্ট ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া (Ind vs SA)। প্রথম দিনের পর ম্যাচের রাশ ভারতের হাতে।
ইডেনে প্রোটিয়াদের মুখোমুখি ভারত (Ind vs SA)
সাড়ে ৩৬ হাজার দর্শক উপস্থিত ছিল আজ ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ উপভাগ করতে। শীতের শহরে টেস্ট ম্যাচ ঘিরে এই উন্মাদনার সাক্ষী থাকলো শহর কলকাতা। তেমনই আজ সমর্থকরা সাক্ষী থাকলো তরুণ ব্রিগেডের বিধ্বংসী মেজাজের। বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরাজ-বুমরা-কুলদীপদের বার্তা (Ind vs SA)।
ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন এটা টিপিকাল ভারতীয় উইকেট, সেই কারণে তিনি প্রথমে ব্যাটিং নেন। কিন্তু সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায় তাঁর দলের কাছে। সিরাজ-বুমরার দাপটে ২০০ রানও টপকাতে পারে না দক্ষিণ আফ্রিকা। মাত্র ১৫৯ রানেই অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। একটি নেন অক্ষর প্যাটেল।
প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলল ভারত। ১২২ রানে পিছিয়ে গিলরা। প্রথম দিনের শেষে কেএল রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছেন। সপ্তম ওভারে ওপেনার যশস্বী জয়সওয়ালকে (১২) ফিরিয়ে দেন জেনসন। দ্বিতীয় দিনের সকালটা একটু সামলে দিতে পারলে বড় রান তোলা ভারতের পক্ষে খুব একটা কঠিন হবে না (Ind vs SA)। সেক্ষেত্রে বড় রান তুলে গিলরা ইনিংসে জয়ের লক্ষ্যেও ঝাঁপালে অবাক হওয়ার কিছু থাকবে না।

প্রোটিয়াদের টপ অর্ডার কিছুটা লড়াই করলেও বাকিরা একদমই দাঁড়াতে পারেনি ভারতের বোলিংয়ের সামনে। ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের ৫৭ রানের ওপেনিং জুটি বাদ দিলে বলার মতো কোনও পার্টনারশিপ তৈরি হয়নি। ৩১ রানে ফেরেন মার্করাম ও ২৩ রানে ফেরেন রায়ান রিকেলটন। ২৪ রানে আউট হন উইয়ান মুল্ডার (Ind vs SA)।
আরও পড়ুন: Jasprit Bumrah: বুমরার পঞ্চবাণে ইডেনে ভূপতিত বিশ্বচ্যাম্পিয়ন বাভুমারা
নতুন বল থেকে শুরু করে বল পুরোনো হওয়া পর্যন্ত পুরো সময়টাই ম্যাচের রাশ রইল ভারতের কাছে। সৌজন্যে জশপ্রীত বুমরা। তিনি পাঁচটা উইকেট নেন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন মার্করাম, রিকেলটন, টনি ডে জর্জি, সিমন হারমার ও কেশব মহারাজ। এই মাসাথে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বুমরা। ২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত তিনি টেস্টে সবচেয়ে বেশি বার ওপেনারদের আউট করলেন। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন স্টুয়ার্ট ব্রড। তিনি টেস্টে ১২ বার ওপেনারদের আউট করেছিলেন। বুমরা এই ম্যাচে দুই ওপেনারকে ফিরিয়ে মোট ১৩ বার ফেরালেন ওপেনারদের।
এর সঙ্গে বুমরা রবিচন্দ্রন অশ্বিনকেও টপকে গেলেন। রায়ান রিকেলটনকে ক্লিন বোল্ড করেন তিনি। এর পর বুমরা বোল্ড করে উইকেট নেওয়ার তালিকায় তৃতীয় ভারতীয় হয়ে উঠলেন। এটি ছিল ১৫২তম বার, যখন বুমরাহ কোনও ব্যাটারকে বোল্ড করলেন। তালিকায় আছেন অশ্বিন (১৫১ বার)। অনিল কুম্বলে (১৮৬ বার) এবং কপিল দেব ( ১৬৭ বার) (Ind vs SA)।


