Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বিরাট-রুতুর দাপটে বিশাল রান ভারতের। অধিনায়ক রাহুলের অর্ধশতরান (Ind vs SA)।
মাঠ শাসন বিরাট-রাজের (Ind vs SA)
উত্তম কুমার অভিনীত ‘নায়ক’ সিনেমার কথা মানুষ আজও ভুলতে পারেননি। সেই কাল্ট ক্ল্যাসিক সিনেমায় উত্তম কুমারের সংলাপ যেন আজও মনে দাগ কেটে যায়। তারই একটা জায়গায় উত্তম কুমার তাঁর বন্ধুকে বলে ‘I’ll go to the top, the top, the top’, আর সেই কারণে অভিনয় নিয়ে এত খুঁতখুঁতে স্বভাব। আর নিজের কাজ নিয়ে খুঁতখুঁতে না হলে বোধহয় শীর্ষে ওঠা যায় না আর সেটাই সত্যি বিরাট কোহলির জন্য। কেরিয়ারের শেষ সময়ে দাঁড়িয়েও বিরাট একই রকম খুঁতখুঁতে আর আগ্রাসী। আরও পরিণত বিরাট যেন শুধু জবাব দিতে না বরং কেন তিঁনি আধুনিক ক্রিকেটের কিং সেটাই বুঝিয়ে দিচ্ছেন নিজের দাপুটে ব্যাটিং দিয়ে (Ind vs SA)।
মাঠ বদলায় কিন্তু কোহলি বদলায় না। ৩৭ বছরেও তাঁর ঝাঁঝ যে কমেনি সেটাই আবার প্রমাণ করলেন তিঁনি রায়পুরের মাঠে। সেঞ্চুরির পর দিলেন বিরাট লাফ , শূন্যে হাত ছুঁড়ে সেলিব্রেট করলেন নিজের ৫৩ তম সেঞ্চুরি। শুধু যে নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন তাই নয় ছুঁলেন সচিনের রেকর্ড। তাঁর সাথে যোগ্য সঙ্গে দিলে রুতুরাজ। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফেললেন বিরাটকে সঙ্গে নিয়ে।
রোহিত ও যশস্বী দ্রুত আউট হলেও রুতুরাজকে নিয়ে দলের ইনিংস টেনে নিয়ে যান বিরাট কোহলি। দু’জনের জুটিতে ওঠে ১৯৫ রান। রুতুরাজের ১০৫ রানের ইনিংসে রয়েছে ১২টি চার ও দুটি ছয়। এর আগে একদিনের আন্তর্জাতিকে একটি অর্ধশতরান ছিল রুতুরাজের। এবার করলেন প্রথম শতরান। বিরাট শেষ অবধি থামলেন ১০২ রানে। ৯৩ বল খেলেছেন। আউট হলেন লুঙ্গি এনগিডির বলে।

অধিনায়ক রাহুলও অধিনায়ক সুলভ ইনিংস উপহার দিলেন। ৪৩ বলে ৬৬ রান করলেন তিঁনি। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও ২টি ছয়। অন্যদিকে জাদেজা ২৭ বলে ২৪। ৫০ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি জ্যানসেন আর একটি করে উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার (Ind vs SA)।

ড্রেসিং রুমে গৌতম গম্ভীরের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির কথা বহুল চর্চিত। কিন্তু তিঁনি কিং কোহলি। তাঁকে যে থামানো যায় না সেটাই আবারও প্রমাণ করলেন রায়পুরের মাঠে। তিঁনি স্রোতের বিরুদ্ধে গিয়েও নিজেকে শীর্ষে নিয়ে যেতে পারেন সেটাই আবারও দেখলো ক্রিকেট সমর্থকরা। ব্যাক টু ব্যাক দুটো শতরান এল তাঁর ব্যাটে। তিঁনি শুধু ২২ গজ শাসন করছেন না বরং মনস্তাত্ত্বিক খেলায়ও এগিয়ে গিয়েছেন অনেকটাই। ব্যাট হাতে বারবার জবাব দিয়ে যাচ্ছেন তাঁর সমালোচকদের (Ind vs SA)।

আরও পড়ুন: Natungram: কীভাবে টিকে রইল নতুনগ্রামের কাঠপুতুল শিল্প?
আলাদা-আলাদা ভেন্যুতে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির তালিকায় তিনি সচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন। সচিন এর আগে ৩৪টি ভিন্ন স্টেডিয়ামে ওয়ানডে-তে শতরান করে রেকর্ড করেছিলেন। সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন ‘কিং’ কোহলি। রায়পুর হলো কোহলির ওয়ানডে সেঞ্চুরি করা ৩৪তম ভেন্যু।
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচে বড় ইনিংস খেললে ফের শীর্ষে আসার সুযোগ থাকবে কোহলির সামনে। কারণ, এখন শীর্ষে রয়েছেন ভারতের প্ৰাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৭৮৩ রেটিং পয়েন্ট। অর্থাৎ বিরাটের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ৩৮। তাই ২০২১ সালের পরে ফের কোহলিকে বিশ্বের এক নম্বর ODI ব্যাটার হিসেবে দেখার আশায় রয়েছেন তাঁর অগুণিত ভক্তরা (Ind vs SA)। এবার কিছুটা নিজের জায়গা থেকে পিছু হঠবেন দলের হেড স্যার?


