Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভারতকে তাড়া করে বেড়াচ্ছে হারের আশঙ্কা (Ind vs SA)। যদি এই ম্যাচ হেরে যায় ভারত তবে সিরিজ যাবে দক্ষিণ আফ্রিকার দখলে।
ভারতের ব্যাটিং বিপর্যয় (Ind vs SA)
দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। ১০ উইকেটের বিনিময় তারা করেছে ৪৮৯ রান। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না তবে রানের পাহাড় তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে চাপে ভারত (Ind vs SA)।
সোমবার কেএল রাহুলের আউট দিয়ে শুরু হয় ভারতীয় ব্যাটারদের ড্রেসিংরুমে ফেরার পালা। ২২ রান করে আউট হন রাহুল। অর্ধশতরান করার পর ফিরে যান যশস্বীও (৫৮)। হার্মারের বলে বাউন্স বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রান পাননি সাই সুদর্শনও (১৫)। তিনিও হার্মারের শিকার। ধ্রুব জুরেল ফেরেন কোনও রান না করেই। ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক ঋষভ পন্থ। ৭ রান করে ফিরতে হয় তাঁকে। জাদেজা ও নীতিশ কুমার রেড্ডিও ফেরেন খুব অল্প সময়ের মধ্যেই (Ind vs SA)।

সোমবার সকালে কার্যত ফাঁকা গুয়াহাটি স্টেডিয়ামে ব্যাট করতে নামে ভারতীয় দল। রবিবার থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত মন্থর গতিতে রান করছিলেন লোকেশ রাহুল। তবে শেষ পর্যন্ত তাঁর ডিফেন্সে ফাটল ধরালেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। স্পিনের সঙ্গে অতিরিক্ত বাউন্স থাকা ডেলিভারি ব্যাটের কাণা ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে। তারপরেও অবশ্য খানিকটা আগ্রাসন ধরে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। হাফসেঞ্চুরি আসে তরুণ তুর্কির ব্যাট থেকে। তবে সেটাকে বড় ইনিংসে কনভার্ট করতে ব্যর্থ হন তিনিও। কিন্তু আবারও হার্মারের বলে উইকেট ছুড়ে দিয়ে আসেন ওপেনার। সাই সুদর্শন বা জুরেলও উইকেট ছুড়ে দিয়ে আসেন।

আরও পড়ুন: Sheikh Hasina: শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, প্রত্যর্পণ ইস্যুতে নতুন করে ভারতের কাছে নোট পাঠালো ঢাকা
দক্ষিণ আফ্রিকা যেই পিচে ৪৮৯ রান করেছে সেখানে ২০০ রান তুলতে খাবি খাচ্ছে। এই মুহূর্তে দলের যা পরিস্থিতি তাতে তাতে নিউজিল্যান্ডের পর ঘরের মাঠে প্রোটিয়াদের কাছেও হোয়াইটওয়াশের দুঃস্বপ্ন তাড়া করছে গম্ভীর বাহিনীকে। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান করেন সেনুরান মুথুস্বামী। টেস্টে এটি তাঁর প্রথম শতরান। মারকাটারি ৯৩ করেন মার্কো জানসেন। ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ পান চার উইকেট। দুটি করে উইকেট বুমরা, জাদেজা ও সিরাজের (Ind vs SA)।


