Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একটি করে ম্যাচ জিতেছে দুই দল। সিরিজ নির্ণায়ক এই ম্যাচ জিতে ভারত চাইছে টেস্ট সিরিজ হারের বদলা নিতে (Ind vs SA)।
বল হাতে কুলদীপের দাপট (Ind vs SA)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ২০ ম্যাচের পর টস জিতলো ভারত। বিশাখাপত্তনমে টস জিতলেন অধিনায়ক কেএল রাহুল। টস জেতার উপর অনেক কিছুই নির্ভর করছিল এই শেষ ম্যাচে। পরের দিকে শিশির পড়ার কারণে ম্যাচ ব্যাটারদের পক্ষে যাচ্ছিল আর সেই সব ভেবেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল (Ind vs SA)। কারণ আগের ম্যাচেই দেখা গিয়েছিল বড় রান স্কোর বোর্ডে তুলতে পারলেও ম্যাচ হারতে হয় ভারতকে। তাই এই দিন ভারতের লক্ষ্য ছিল প্রথম বল করে দক্ষিণ আফ্রিকাকে অল্প রানের মধ্যে আটকে রাখার আর সেই কাজটাই করে দেখাল আজ ভারতীয় বোলাররা।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে নজর কাড়তে পারেননি প্রসিধ কৃষ্ণ। উইকেট পেলেও প্রচুর রান দেওয়ায় দ্বিতীয় ম্যাচে হারতে হয় ভারতকে। তাই সিরিজ নির্ণায়ক ম্যাচে তাঁকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন সমর্থকরা। কিন্তু আরও একবার প্রসিধের উপরে আস্থা রাখেন দলের হেড স্যার গৌতম গম্ভীর। আজ সেই ভরসার মান রাখলেন প্রসিধ।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেন করেন ডি কক এবং রায়ান রিকেলটন। খেলার শুরুতেই রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন রায়ান রিকেলটন। প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১ রানে ১ উইকেট। কিন্তু নিজের চেনা ছন্দে ছিলেন ডি কক। শুরুতে নিজেকে কিছুটা সময় দেন এই প্রোটিয়া তারকা। অন্যদিকে খেলার হাল ধরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা। দুজনে মিলে দক্ষিণ আফ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। জাডেজার বলে চালিয়ে খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন বাভুমা। ৬৭ বলে ৪৮ রান করে ফেরেন প্রোটিয়া অধিনায়ক (Ind vs SA)।

ভারতের বিরুদ্ধে নিজের ভাল ফর্ম অব্যাহত রেখেছেন ডি কক। প্রথম দুই ম্যাচে রান না পেলেও এই ম্যাচে কোনও ভুল না করে ছয় মেরে নিজের শতরান পূর্ণ করেন তিঁনি। তিঁনি ৮৯ বলে ১০৬ রান করে আউট হন। তাঁকে ড্রেসিং রুমে ফেরানোর কাজটা করেন প্রসিধ কৃষ্ণ। আগের ম্যাচে অনেক বেশি রান দিলেও এই ম্যাচে ৩ উইকেট নেন তিঁনি। প্রসিধের বলে আড়াআড়ি খেলতে গিয়ে এলবিডব্লিউ হন ব্রিৎজে। ২৪ রান করে ফিরতে হয় তাঁকে।

আরও পড়ুন: Seema Punia Ban: ডোপ টেস্টে ফেল, ১৬ মাসের জন্য নিষিদ্ধ সীমা পুনিয়া!
দ্বিতীয় ম্যাচে হতাশ করলেও এই ম্যাচে আবার বল হাতে জ্বলে উঠলেন কুলদীপ। এক ওভারে নিলেন জোড়া উইকেট। কুলদীপের বলে তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে রোহিতের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেভিস। ২৯ রান করে ফিরতে হয় তাঁকে। এক ওভারে দক্ষিণ আফ্রিকার দুই বিধ্বংসী ব্যাটারকে ফেরান কুলদীপ। ব্রেভিসের পর আউট করেন জ্যানসেনকে। বড় শট মারতে গিয়ে জাডেজার হাতে ক্যাচ দিয়ে তিঁনি ফেরেন ১৭ রানে। কুলদীপের বাকি দুই শিকার বশ (৯) এবং এনগিডি (১)। কুলদীপ এই ম্যাচে নিলেন ৪ উইকেট ৪১ রানের বিনিময়ে। ভারতের জেতার জন্য দরকার ২৭১ রান (Ind vs SA)।


