Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কঠিন উইকেটে ‘গিল হীন’ ভারতের জিততে দরকার ১২৪ (IND vs SA) রান। ১৫৩ রানেই শেষ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। শনিবারের ৭ উইকেটে ৯৩ রান নিয়ে রবিবার তথা তৃতীয় দিনে খেলতে নেমে ১৯ ওভারে ২ উইকেটে ৬০ রান তুলল প্রোটিয়ারা। ভারতের জয়ের জন্য দরকার ১২৪ রান।
জাদেজার ঘূর্ণিতে নাজেহাল অবস্থা (IND vs SA)
৩০ রানে পিছিয়ে থেকে শনিবার দ্বিতীয় ইনিংসে নেমে রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে (IND vs SA) নাজেহাল অবস্থা হয়। শুধুমাত্র প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ছাড়া জাদেজা, কুলদীপ, অক্ষরের স্পিন ত্রিফলায় সামনে দাঁড়াতে পারেনি কেউ। ৯৩ রানে ৭ উইকেট পড়ে গেলেও একা কুম্ভ হয়ে প্রোটিয়া দুর্গ রক্ষা করার মরিয়া চেষ্টা চালিয়ে যান বাভুমা। করবিন বশকে সঙ্গে নিয়ে ২৯ রান করে অপরাজিত থেকে এবং ৬৩ রানের লিড নিয়ে মাঠ ছাড়েন তিনি।
অধিনায়ক গিল হীন ভারতের (IND vs SA)
উইকেটের যা অবস্থা তাতে ১৫০ রান চেজ করাটাও বড় চ্যালেঞ্জের। তাই দ্রুত প্রতিপক্ষের বাকি ৩ উইকেট তুলে নিয়ে যত কম রানে বেঁধে ফেলাই লক্ষ ছিল অধিনায়ক গিল হীন ভারতের। কিন্তু ভারতের এই পরিকল্পনায় দেওয়াল হয়ে দাঁড়ান বাভুমা। একাই দলকে লজ্জা থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন প্রোটিয়া অধিনায়ক। অষ্টম উইকেটে বশকে সঙ্গে নিয়ে ৪৪ রানের পার্টনারশিপ করে ফেলেন। এটাই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অবশেষে দিনের ১৩ তম ওভারে বশকে বোল্ড করে জুটি ভাঙেন বুমরা। ৩৭ বলে জোড়া বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারির সাহায্যে গুরুত্বপূর্ণ ২৫ রান করে ফেরেন। ১৩৫ রানে অষ্টম উইকেট পড়ে। এক দিক কামড়ে পড়ে থেকে ম্যাচের একমাত্র অর্ধশতরান পূর্ণ করে ফেলেন বাভুমা। দলকে লড়ার মতো একটা জায়গায় নিয়ে গেলেও, তাতে খুব একটা লাভ হয়নি। ৫৪তম ওভারে হারমার (৭) ও কেশব মহারাজকে (০) ফিরিয়ে প্রোটিয়া ইনিংসে যবনিকা নামান সিরাজ। ১৩৬ বলে ৪ বাউন্ডারির সাহায্যে ধৈর্য্যশীল ৫৫ রান করে অপরাজিত থেকে যান প্রোটিয়া অধিনায়ক।

আরও পড়ুন: Delhi: দিল্লি কাণ্ডে নদিয়া যোগ: জেলবন্দি পলাশিপাড়ার মাদক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ
উইকেটের যা অবস্থা, বল যেভাবে ঘুরছে, সুইং হচ্ছে এবং তার দোসর অসমান বাউন্স সামলে জয় তুলে নেওয়াটা খুব একটা সহজ হবে না ভারতীয় ব্যাটারদের কাছে। ১২৪ রানটা এই উইকেটে যথেষ্ট চ্যালেঞ্জিং। তার ওপর অধিনায়ক শুভমন গিল না থাকায় ১০ জনে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা যদি ভারতের দ্রুত ২-৩ উইকেট তুলে নিতে পারে তাহলেই ম্যাচ জমে যাবে। এই মুহূর্তে ভারতের দিকে পাল্লা ভারী হলেও- জিতবেই, তা জোর দিয়ে বলা যাবে না। ম্যাচ এখন যে জায়গায় দাঁড়িয়ে তাতে যে কেউ জিততে পারে।


