Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টস জিতেও মশকরা সতীর্থদের। দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন শুভমন গিল (Ind vs Wi)।
বদলালো টস ভাগ্য (Ind vs Wi)
প্রথম ম্যাচে ভারতের দাপটের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। এক ইনিংস হাতে থাকতেই খুব সহজেই জয় ছিনিয়ে নিয়েছিলেন জাদেজারা। আজ দ্বিতীয় টেস্টে মাঠে নেমে নিজের খারাপ সময় কাটিয়ে উঠলেন গিল। অধিনায়ক হওয়ার পর থেকে টানা টস হারছিলেন ভারতীয় দলের নতুন অধিনায়ক। অবয়শেষে দিল্লিতে সেই ছবি বদলালো। টস জিতলেন শুভমন। যা দেখে হাসতে দেখা যায় গৌতম গম্ভীর সহ গিলের সতীর্থদের (Ind vs Wi)।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার মতো টস ভাগ্য খুব একটা ভাল না গিলেরও। এক সময় ‘হিটম্যান’-ও টানা টস হেরে চর্চায় ছিলেন। সেই ধারা বজায় থাকতে দেখা যায় গিলেরও। টানা ছয় ম্যাচ টস হারার পর আজ টস জিতেছেন গিল। এটাই গিলের জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম টস জয়। গিলের টস জেতার পর হাসিতে ফেটে পড়েন দলের বাকি সদস্যরা। গিলের সঙ্গে মশকরা করতেও দেখা যায় তাদের। তবে টসের প্রভাব খুব একটা ম্যাচে পড়বে না বলেই মনে করছেন সবাই। ভারত এই মুহূর্তে যে ফর্মে আছে তাতে খুব একটা পার্থক্য দেখা যাবে বলে করছেন না সমর্থকরা।

আরও পড়ুন: World Cup: প্রোটিয়াদের কাছে থামলো ভারতের বিজয়রথ
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন গিল। প্রথম একাদশে কোনও বদল আনেনি ভারত। আগের ম্যাচের বড় ব্যবধানে জেতার পর সেই পথেই হাঁটতে চাইছে দল। টসে জিতে গিল বলেন ‘প্রথম দিনের পিচটা ব্যাটিং সহায়ক।’ প্রথম ইনিংসেই বড় রানের লক্ষ্য নিয়ে নামছেন তারা।
এই ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে গম্ভীর শিবির। যেখানে প্রথমবারের মতো গিলের নেতৃত্বে ODI সিরিজে নামবে ভারতীয় দল। সেই বিষয়েও গিল জানান যে তিনি দায়িত্ব নিতে ভালবাসেন (Ind vs Wi)।


