Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির দূষণকে কেন্দ্র করে ইন্ডিয়া ওপেন (India Open) টুর্নামেন্টে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডেনমার্কের বিখ্যাত ব্যাডমিন্টন তারকা আন্দ্রেস আনটনসেন ভারতের রাজধানীর বাতাসকে খেলোয়াড়দের জন্য অনুকূল নয় বলে মন্তব্য করে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেন। তার আগে তাঁর দেশের আরেক শাটলার মিয়া ব্লিচফেল্ডও একই অভিযোগ তুলেছিলেন। তাঁরা উভয়েই জানিয়েছিলেন, নয়াদিল্লির আবহাওয়া অস্বাস্থ্যকর এবং চারপাশে মলমূত্র ছড়িয়ে থাকার কারণে খেলা কঠিন হয়ে পড়েছে। এই অভিযোগের পর আন্তর্জাতিক ব্যাডমিন্টন মহলে শোরগোল পড়ে যায়।
শ্রীকান্ত এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন (India Open)
অন্যদিকে ভারতের শীর্ষ শাটলার কিদাম্বি শ্রীকান্ত (India Open) এই অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। শ্রীকান্ত জানিয়েছেন, অন্যান্য দেশেও খেলোয়াড়দের অনেক বাধার মুখোমুখি হতে হয়। তিনি উদাহরণ দিয়েছেন ২০১৬-১৭ সালের ডেনমার্কের অভিজ্ঞতা। শ্রীকান্ত বলেন, “ডেনমার্কে খেলার সময় আমাদের ম্যাচ চলাকালীন বৈদ্যুতিক সমস্যার কারণে ম্যাচ দু’দিন স্থগিত করতে হয়েছিল। তবে আমরা কখনও এরকম বিষয়ে অভিযোগ করি না। সেখানেও খেলোয়াড়দের অনেক প্রতিবন্ধকতা সামলাতে হয়।” শ্রীকান্তের মতে, তাঁর নিজের অভিজ্ঞতায় দিল্লির পরিবেশ খেলার জন্য অতি খারাপ ছিল না। তিনি বলেন, “দারুণ পরিবেশ ছিল, কিছুই খারাপ হয়নি।”

আরও পড়ুন: Dev On SIR: ২০১১ সালের পর যে ভোট দিয়েছি সেটা কি অবৈধ? শুনানিতে হাজির হয়ে প্রশ্ন দেবের
ইন্ডিয়া ওপেনের জন্য প্রস্তুতি (India Open)
গত বছর শ্রীকান্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতার পর, তিনি এই ইন্ডিয়া ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আন্দ্রেস আনটনসেনের নাম প্রত্যাহারের খবর সামনে আসে। আনটসেন তাঁর সিদ্ধান্তের পেছনে দিল্লির চরম দূষণকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি জানান, বাতাসের গুণমান খুবই খারাপ হওয়ায় তিনি পুরো টুর্নামেন্ট থেকে নিজেকে সরে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই কারণে তাঁকে ব্যাডমিন্টন নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রায় ৫,০০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।



