Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ঘোষণা হয়ে গেল এশিয়ান গেমসের ক্রিকেট সূচি। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দলগুলিকে এমনভাবে ভাগ করা হয়েছে যে টুর্নামেন্টের শেষ পর্যায়ে ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মধ্যে রোমাঞ্চকর লড়াই দেখার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বা সরাসরি কোনও ম্যাচে দুই হাইভোল্টজ দলকে মুখোমুখি রাখা হয়নি। যদি দুই দল ফাইনালে পৌঁছায় তাহলে একে অপরের মুখোমুখি হবে তারা।
প্রতিযোগিতার ফরম্যাট (India-Pakistan)
সমস্ত ম্যাচই টি-২০ ফরম্যাটে খেলা হবে। তাছাড়া এটি আইসিসির অন্তর্ভুক্ত টুর্নামেন্ট হিসেবে গণ্য হবে। জাপানের আইচি প্রদেশের কোরোগি অ্যাথলেটিক পার্ক-এ সব ম্যাচ অনুষ্ঠিত হবে। মেয়েদের প্রতিযোগিতা ১৭ থেকে ২২ সেপ্টেম্বর এবং ছেলেদের প্রতিযোগিতা ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে।
ভারতের সূচি (India-Pakistan)
মহিলা ক্রিকেটে মোট আটটি দল অংশগ্রহণ করছে। এই বিভাগে কোনও গ্রুপ পর্বের ম্যাচ নেই, সরাসরি নকআউট ফরম্যাটে খেলা হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে। ভারতের প্রথম ম্যাচ জাপানের বিরুদ্ধে। এই ম্যাচে জয়ী হলে সেমিফাইনালে ভারত খেলবে বাংলাদেশ অথবা চিনের বিরুদ্ধে। এই বিভাগে শুধুমাত্র ফাইনালেই ভারত ও পাকিস্তানের (India-Pakistan) মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। এই ম্যাচটি হবে ২২ সেপ্টেম্বর। অন্যান্য কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি হল,শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া এবং পাকিস্তান বনাম থাইল্যান্ড।

ছেলেদের গ্রুপ বিন্যাস (India-Pakistan)
ছেলেদের বিভাগে মোট ১০টি দল অংশ নিচ্ছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সরাসরি মূল কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। বাকি দলগুলিকে নিয়ে হবে প্রাথমিক বাছাই পর্ব। গ্রুপ ‘এ’-তে আছে আফগানিস্তান, জাপান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে আছে হংকং (চীন), মালয়েশিয়া ও ওমান। এই ছয় দলের মধ্যে থেকে সেরা চার দল মূল কোয়ার্টার ফাইনালে উঠবে এবং শীর্ষ দলগুলির মুখোমুখি হবে।
আরো পড়ুন: Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসে প্রথম দিনেই জয় ভারতের
ভারত-পাক লড়াই (India-Pakistan)
গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে না। তবে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে এগোলে সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাক মহারণ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, চার বছর আগে হাংঝউ এশিয়ান গেমসের পুরুষ ও মহিলা উভয় বিভাগেই সোনা জিতেছিল টিম ইন্ডিয়া।



