Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স করার পর থেকে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতের সিনিয়র দলে কবে সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)।
জাতীয় দলে সুযোগ এখন সময়ের অপেক্ষা (Vaibhav Sooryavanshi)
সদ্য শেষ হয়েছে আইপিএল আর সেই টুর্নামেন্টে খেতাব জিতেছে বেঙ্গালুরু। পরপর দুই বার আইপিএল খেতাব জিতেছে বেঙ্গালুরু। একদিকে যেমন চর্চায় ছিলেন বিরাট কোহলি তেমন সবথেকে তরুণ ব্যাটার হিসেবে নজর করেছেন বৈভব সূর্যবংশী। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে জাতীয় স্তরের তারকা বোলাররা রেহাই পাননি (Vaibhav Sooryavanshi)।
বুমরাকে পরপর দুই ছক্কা হাঁকিয়ে বিশ্বের চোখে নজর কেড়েছেন বৈভব। এরপর প্যাট কামিন্স, রশিদ খান, সিরাজ বাদ যাননি কেউ। সবার বলই গিয়ে পড়েছে বাউন্ডারি লাইনের বাইরে। ফাইনালে উঠতে না পারলেও শেষ দুই ম্যাচে দুরন্ত ব্যাটিং করেছেন এই রাইসিং স্টার। শেষ দুই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর সেই হতাশার ছাপ ছিল তাঁর মুখে স্পষ্ট। ফাইনালের দিনেও মাঠে উপস্থিতি ছিলেন এই তরুণ তারকা। টুর্নামেন্ট শেষে বেশিরভাগ পুরস্কার পেয়েছেন এই ১৫ বছরের তরুণ তুর্কি।

আইপিএল-এর আগে থেকেই দাবি উঠেছে বৈভবের সিনিয়র দলে সুযোগ পাওয়া নিয়ে। এর আগেও বহু প্রাক্তন কিংবন্দন্তী দাবি তুলেছিলেন বৈভবকে সিনিয়র দলে সুযোগ দেওয়া হোক। অনেকের মতেই সিনিয়র দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাঁকে জাতীয় দলের অন্তর্ভুক্ত করার। গিল, বিরাটদের সঙ্গে ড্রেসিং রুম ভাগ করলে বৈভব পরিণত হবে ধীরে ধীরে।
দেবজিৎ সাইকিয়া বেঙ্গালুরুর প্রশংসা করার পাশাপাশি তিনি বৈভবের প্রশংসা করেন দরাজ কণ্ঠে। তিনি এও জানান যে বৈভব সূর্যবংশীকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। কিন্তু এরপরেও প্রশ্ন জাগছে কবে তিনি ডাক পাবেন জাতীয় দলে। তবে তিনিও সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বরং বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে।
আরও পড়ুন: North Bengal: বন্ধ চা বাগান ফের খুলবে? বড় সিদ্ধান্তের ইঙ্গিত উত্তরকন্যায়
দেবজিৎ সইকিয়া বৈভবকে নিয়ে বলেন, ‘বৈভব এখন ভারতীয় ক্রিকেটের ওয়ান্ডার কিড। আমি নিশ্চিত, ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চেও নজর কাড়বে সে। বোর্ডের সব নির্বাচকরাই IPL-এ নজর রেখেছেন। প্রত্যেকেই ম্যাচগুলো খুব কাছ থেকে দেখেছেন এবং অধিকাংশ ক্ষেত্রেই মাঠে উপস্থিত থেকেছেন। তাই ভারতীয় দলের আসন্ন ইংল্যান্ড সফর নিয়ে যখন নির্বাচনী বৈঠক হবে, তখন অবশ্যই আলোচনায় উঠে আসবে বৈভবের নাম। ওর পারফর্ম্যান্স বিচার করে নির্বাচকরা উপযুক্ত সিদ্ধান্তই নেবেন (Vaibhav Sooryavanshi)।’


